,

সুনির্দিষ্ট চাকুরী নীতিমালার দাবীতে নাসিরনগরে ফারিয়ার মানববন্ধন

news-image

আকতার হোসেন ভুইয়া, নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি : বাংলাদেশ ফার্মাসিউটিক্যালস রিপ্রেজেন্টেটিভ এ্যাসোসিয়েশন (ফারিয়া)এর কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সুনির্দিষ্ট চাকুরী নীতিমালার দাবীতে নাসিরনগর উপজেলা শাখার উদ্যোগে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

আজ রবিবার দুপুরে নাসিরনগর-সরাইল সড়কে আধুনিক হাসপাতালের সামনে এ মানববন্ধন অনুষ্টিত হয়। চাকুরীর সুনির্দিষ্ঠ নীতিমালা প্রণয়ন, বেতনের যুক্তিসংগত একটি নুন্যতম সীমা নির্ধারণ, কথায় কথায় চাকুরিচ্যুত না করা, সাপ্তাহিক ছুটি ও সকল সরকারি ছুটি কার্যকরসহ বিভিন্ন দাবী তোলে ধরে মানবন্ধনে বক্তব্য রাখেন ফারিয়ার উপদেষ্ঠা সাইফুল আলম চৌধুরী,সভাপতি মোবারক হোসেন,সহ-সভাপতি সাইফুল ইসলাম,মোঃ অসিউদ্দিন খোকন,মনির হোসেন,সাইদুল ইসলাম,ওয়াজেদ ও সুজন প্রমুখ।

এসময় নেতৃবৃন্দ বলেন, ‘তাদের যুক্তিসংগত দাবী মেনে নেওয়া না হলে আরো বৃহত্তর আন্দোলনের ঘোষণা করা হবে। মানববন্ধনে উপজেলার সকল ঔষধ কোম্পানীর প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।

এ জাতীয় আরও খবর

ঘরেই বানান জিভে জল আনা ‘চিড়া-মুগ ক্ষীর’

হাঁটতে বেরিয়ে সড়কে প্রাণ গেল ২ নারীর

‘সুখের মতো অসুখ’র দিনগুলোতে রবীন্দ্রনাথ

দুর্গাপূজাকে ঘিরে অপশক্তি চক্রান্ত করতে পারে: রিজভী

নবীনগরে সততা ব্রিকস ফিল্ডে ডাকাতি, নাইটগার্ড ও ম্যানেজারদের অস্ত্রের মুখে জিম্মি, মামলা করলে হত্যার হুমকি

ঢাকায় আজ বৃষ্টি হবে কি?

জাতীয় চাঁদ দেখা কমিটির সভা রোববার

দুর্নীতিবাজ গ্রেপ্তারে আবার সক্রিয় হচ্ছে দুদক

প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ, জড়িতদের গ্রেপ্তারে অভিযান

সংখ্যালঘু নয়, সবার পরিচয় হবে বাংলাদেশি: মাহ্‌দী আমিন

কুমিল্লায় স্কুলছাত্রী হত্যায় অটোরিকশাচালক গ্রেপ্তার

প্রশ্নফাঁসের অভিযোগে নিয়োগ পরীক্ষা স্থগিত, বিক্ষোভে প্রার্থীরা