সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

প্রধান বিচারপতি কোনো ব্যক্তি নন, একটি প্রতিষ্ঠান : মওদুদ

news-image

নিজস্ব প্রতিবেদক : সরকার বিচার বিভাগের মর্যাদা ও সুনাম ক্ষুণ্ণ করেছে বলে অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ। তিনি বলেন, ‘গতকাল (শুক্রবার রাতে) প্রধান বিচারপতির বক্তব্যে প্রমাণ হয়েছে, তিনি কখনো অসুস্থ ছিলেন না।

প্রধান বিচারপতি কোনো ব্যক্তি নন, একটি প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠানকে সরকার অপমানিত করেছে। বিচার বিভাগের মর্যাদা ও সুনাম সরকার ক্ষুণ্ন করেছে। ভবিষ্যতে এর প্রতিক্রিয়া হবে গভীর। ‘

আজ শনিবার সুপ্রিম কোর্ট বার মিলনায়তনে আইনজীবী সমিতি আয়োজিত এক সংবাদ সম্মেলনে অংশগ্রহণ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ অভিযোগ করেন।

ব্যারিস্টার মওদুদ বলেন, ‘একটি রায়কে কেন্দ্র করে যে প্রতিক্রিয়া হলো তাতে বোঝা যায় এই সরকার বিচার বিভাগের স্বাধীনতা ও আইনের শাসনে বিশ্বাস করে না। ‘

অস্ট্রেলিয়ার উদ্দেশ্যে দেশ ছাড়ার আগে প্রধান বিচারপতির দেওয়া লিখিত বিবৃতির কথা উল্লেখ করে বিএনপির এই নেতা বলেন, ‘প্রধান বিচারপতি লিখিত যে বিবৃতি দিয়ে গেছেন, তাতে অত্যন্ত সাহসিকতার পরিচয় দিয়েছেন। তিনি অনেক সত্য কথা বলে গেছেন। ‘

তিনি আরো বলেন, ‘প্রধান বিচারপতি বিব্রত হওয়ার কারণে বিদেশ চলে গেছেন, যা চমৎকার একটি দৃষ্টান্ত হয়ে থাকবে।’ প্রসঙ্গত, শুক্রবার রাতে অস্ট্রেলিয়ার উদ্দেশ্যে দেশ ছাড়ার আগে লিখিত এক বিবৃতিতে প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা বলেন, তিনি সম্পূর্ণ সুস্থ, তবে একটি রায় নিয়ে রাজনৈতিক মহল, আইনজীবী, মন্ত্রী ও প্রধানমন্ত্রীর সমালোচনায় তিনি ‘বিব্রত’।

এমডি/মানিক

এ জাতীয় আরও খবর

আমড়া খাওয়ার এই উপকারিতাগুলো জানতেন?

কাহানি থ্রি-তে বিদ্যা বালান নয়, মূল চরিত্রে ইয়ামি গৌতম

২০২৬-২৭ অর্থবছর: রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে : আইনমন্ত্রী

যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২০

কলকাতার ‘পাখি’ এবার ঢাকাই সিনেমার ‘চামেলি’

সৌদিতে এক সপ্তাহে প্রায় ১৫ হাজার অভিবাসী গ্রেপ্তার

স্বামীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল স্ত্রীরও

সাত মাসের মেয়েকে হত্যার মামলায় বাবার ৩ দিনের রিমান্ড

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৮

রেমিট্যান্সে বড় গতি, ২৫ দিনে এলো ২৮ হাজার কোটি টাকা