,

নাসিরনগরে অজ্ঞাত পরিচয় যুবকের লাশ উদ্ধার

news-image

আকতার হোসেন ভুইয়া , নাসিরনগর : উপজেলার দাতঁমন্ডল-তুল্লাপাড়া মধ্যবর্তী তিন নম্বর ব্রীজের পাশ থেকে অজ্ঞাত এক যুবকের (৪০) লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ শনিবার সকালে উদ্ধার হওয়া লাশটি ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
পুলিশ ও স্থানীয়রা জানান,সকালে নাসিরনগর-সরাইল সড়কের দাতঁমন্ডল-তুল্লাপাড়া মধ্যবর্তী তিন নম্বর ব্রীজ সংলগ্ন লাশটি পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। এসময় কেউ লাশটির পরিচয় সনাক্ত করতে পারেনি। পরে নাসিরনগর থানা পুলিশ লাশটি উদ্ধার করে থানায় নিয়ে আসে।
এরির্পোট লেখা পর্যন্ত তার কোন পরিচয় পাওয়া যায়নি। পুলিশ প্রাথমিক ভাবে ধারণা করছেন কে বা কারা যুবকটিকে হত্যা করে লাশটি রাস্তার পাশে ফেলে গেছে। অজ্ঞাতনামা যুবকের লাশটির পড়নে লঙ্গি এবং গায়ে হাফ হাতা শার্ট ছিল। লাশের মুখে কষ্টেপ পেঁচানো ও বুকে আঘাতের চিহ্ন রয়েছে। নাসিরনগর থানার ওসি মোঃ আবু জাফর বিষয়টি নিশ্চিত করেছেন। নাম পরিচয় না পাওয়ায় বিভিন্ন থানায় ম্যাসেজ পাঠিয়েছেন বলে জানান ওসি।

এ জাতীয় আরও খবর

ঘরেই বানান জিভে জল আনা ‘চিড়া-মুগ ক্ষীর’

হাঁটতে বেরিয়ে সড়কে প্রাণ গেল ২ নারীর

‘সুখের মতো অসুখ’র দিনগুলোতে রবীন্দ্রনাথ

দুর্গাপূজাকে ঘিরে অপশক্তি চক্রান্ত করতে পারে: রিজভী

নবীনগরে সততা ব্রিকস ফিল্ডে ডাকাতি, নাইটগার্ড ও ম্যানেজারদের অস্ত্রের মুখে জিম্মি, মামলা করলে হত্যার হুমকি

ঢাকায় আজ বৃষ্টি হবে কি?

জাতীয় চাঁদ দেখা কমিটির সভা রোববার

দুর্নীতিবাজ গ্রেপ্তারে আবার সক্রিয় হচ্ছে দুদক

প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ, জড়িতদের গ্রেপ্তারে অভিযান

সংখ্যালঘু নয়, সবার পরিচয় হবে বাংলাদেশি: মাহ্‌দী আমিন

কুমিল্লায় স্কুলছাত্রী হত্যায় অটোরিকশাচালক গ্রেপ্তার

প্রশ্নফাঁসের অভিযোগে নিয়োগ পরীক্ষা স্থগিত, বিক্ষোভে প্রার্থীরা