,

দেবগ্রাম পাইলট মডেল উচ্চ বিদ্যালয় সরকারীকরণ হয়েছে

news-image
বহুল প্রত্যাশিত জেলার আখাউড়া পৌরশহরের প্রাচীনতম বিদ্যাপীঠ দেবগ্রাম পাইলট মডেল হাইস্কুল অবশেষে সরকারীকরণ করা হয়েছে।
 
বৃহস্পতিবার সকালে বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব মাহফুজুর রহমান মাননীয় আইনমন্ত্রী আনিসুল হকের সাথে ফোনে কথা বলে জাতীয়করণ এর বিষয়টি নিশ্চিত হয়েছেন বলে জানিয়েছেন। শিক্ষা প্রতিষ্ঠানটির জাতীয়করণ খবরে এলাকার শিক্ষক, ছাত্র,অভিবাবক মহল ও শুভাকাংখীদের মাঝে উৎসবমূখর পরিবেশ বিরাজ করছে।
 
প্রধান শিক্ষক মাহফুজুর রহমান সরকারীকরণের সত্যতা নিশ্চিত করে বলেন কিছুদিন আগে অত্র বিদ্যালয় প্রাঙ্গনে এক অনুষ্ঠানে সরকারীকরণে ইচ্ছা প্রকাশ করেছিলেন আইন মন্ত্রী মহোদয়। এরই ধারাবাহিকতায় বুধবার রাতে মন্ত্রী মহোদয়ের কাছে ফোন করে বিযয়টি নিশ্চিত হই। অল্প কিছুদিনের মধ্যে আনুষ্ঠানিকভাবে ঘোষনা করা হবে বলেও জানান তিনি। এজন্য আমি মন্ত্রী মহোদয়সহ সর্বস্তরের সাধারনের কাছে কৃতজ্ঞা প্রকাশ করছি। সরকারীকরণে অত্র এলাকার সর্বসাধারনের প্রানের দাবী ছিল। মাননীয় মন্ত্রী মহোদয়ের উছিলায় তাহা বাস্তবায়িত হয়েছে। অত্র আখাউড়া এলাকার সার্বিক শিক্ষার মান উন্নয়নে দৃষ্টান্তমুলক অবদান রাখবে এই স্কুলটি।

 

এ জাতীয় আরও খবর

ঘরেই বানান জিভে জল আনা ‘চিড়া-মুগ ক্ষীর’

হাঁটতে বেরিয়ে সড়কে প্রাণ গেল ২ নারীর

‘সুখের মতো অসুখ’র দিনগুলোতে রবীন্দ্রনাথ

দুর্গাপূজাকে ঘিরে অপশক্তি চক্রান্ত করতে পারে: রিজভী

নবীনগরে সততা ব্রিকস ফিল্ডে ডাকাতি, নাইটগার্ড ও ম্যানেজারদের অস্ত্রের মুখে জিম্মি, মামলা করলে হত্যার হুমকি

ঢাকায় আজ বৃষ্টি হবে কি?

জাতীয় চাঁদ দেখা কমিটির সভা রোববার

দুর্নীতিবাজ গ্রেপ্তারে আবার সক্রিয় হচ্ছে দুদক

প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ, জড়িতদের গ্রেপ্তারে অভিযান

সংখ্যালঘু নয়, সবার পরিচয় হবে বাংলাদেশি: মাহ্‌দী আমিন

কুমিল্লায় স্কুলছাত্রী হত্যায় অটোরিকশাচালক গ্রেপ্তার

প্রশ্নফাঁসের অভিযোগে নিয়োগ পরীক্ষা স্থগিত, বিক্ষোভে প্রার্থীরা