সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

জামায়াতের হরতালে অবশেষে সমর্থন দিল বিএনপি

news-image

জামায়াতে ইসলামীর ডাকা হরতাল শুরুর পর তাতে পূর্ণ সমর্থন দিয়েছে বিএনপি। দলীয় নেতাকর্মীদের গ্রেপ্তারের প্রতিবাদে জামায়াত আজ বৃহস্পতিবার সকাল ৬টা থেকে সারা দেশে হরতালের ডাক দেয়। হরতাল শুরুর চার ঘণ্টা পর সকাল ১০টার দিকে রাজধানীর নয়াপল্টনের দলীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তাতে সমর্থন দেওয়ার কথা জানান বিএন‌পির জ্যেষ্ঠ যুগ্ম মহাস‌চিব রুহুল ক‌বির রিজভী।

বিএনপি নেতা ব‌লেন, ‘‌বি‌রোধী রাজ‌নৈ‌তিক দলগু‌লো‌কে ভয় দেখা‌নোর জন্য এবং বি‌রোধীদ‌লের কর্মসূ‌চি‌কে বানচাল করার জন্য সরকার জামায়া‌তের নেতাকর্মী‌দের গ্রেপ্তার করেছে। ২০ দ‌লের নেতাকর্মীরা সরকা‌রের আক্রোশ থে‌কে রেহাই পা‌চ্ছে না। জুলু‌মের ধারা বজায় রাখার জন্য সরকার ২০-দলীয় নেতাকর্মী‌দের গ্রেপ্তার করছে।’

এ সময় রুহুল কবির রিজভী জানান, ১৫ অক্টোবর বিএন‌পির এক‌টি প্রতি‌নি‌ দল নির্বাচন ক‌মিশনা‌রের (ইসি) সংলা‌পে অংশ নেবে।

গত সোমবার রাজধানী উত্তরার ৬ নম্বর সেক্টরের একটি বাসা থেকে রাত ৯টার দিকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) অভিযান চালিয়ে জামায়াতের নয় নেতাকে আটক করে। এদের মধ্যে রয়েছেন জামায়াতে ইসলামী আমির মকবুল আহমাদ, জামায়াতের সেক্রেটারি জেনারেল ডা. শফিকুর রহমান, নায়েবে আমির শামসুল ইসলাম, মিয়া গোলাম পরওয়ার প্রমুখ।

এ জাতীয় আরও খবর

আমড়া খাওয়ার এই উপকারিতাগুলো জানতেন?

কাহানি থ্রি-তে বিদ্যা বালান নয়, মূল চরিত্রে ইয়ামি গৌতম

২০২৬-২৭ অর্থবছর: রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে : আইনমন্ত্রী

যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২০

কলকাতার ‘পাখি’ এবার ঢাকাই সিনেমার ‘চামেলি’

সৌদিতে এক সপ্তাহে প্রায় ১৫ হাজার অভিবাসী গ্রেপ্তার

স্বামীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল স্ত্রীরও

সাত মাসের মেয়েকে হত্যার মামলায় বাবার ৩ দিনের রিমান্ড

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৮

রেমিট্যান্সে বড় গতি, ২৫ দিনে এলো ২৮ হাজার কোটি টাকা