সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

সরকারের বিদায়ের বাঁশি বাজতে শুরু করেছে

news-image

নিজস্ব প্রতিবেদক :বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, চারদিকে সরকারের বিদায়ের বাঁশি বাজতে শুরু করেছে। মানুষের সব অধিকার কেড়ে নিয়ে এখন সর্বোচ্চ আদালতকে কব্জায় নিতে সরকারি এজেন্সির লোকেরা যে সন্ত্রাসী তাণ্ডব চালিয়েছে, তা দেখে দেশবাসী শুধু হতবাক নয়, রীতিমত শঙ্কিত।

বুধবার নয়াপল্টন দলের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।

তিনি বলেন, আওয়ামী সরকারের কাছে সর্বোচ্চ আদালতের মর্যাদার কোনো মূল্য নেই। প্রধান বিচারপতির বিরুদ্ধে কোনো অভিযোগ প্রমাণিত হওয়ার আগেই তার বিরুদ্ধে অশোভন সমালোচনা ও মিডিয়া ট্রায়ালের সর্বনাশা খেলায় মেতেছে এ সরকার।

রাষ্ট্র সমাজের আবহাওয়া এখন বৈরিতায় বিষাক্ত। ক্ষমতাসীনদের সব অপকর্ম তারা লুকাতে পারছে না, উন্মোচিত হচ্ছে তাদের কুৎসিত কর্মকাণ্ড। এই কুপথগামী সরকারের অবলম্বন শুধুমাত্র নির্লজ্জ মিথ্যাচার আচরণ। সত্য ঘটনাকে মিথ্যা বলা আর মিথ্যাকে সত্য বলা আওয়ামী লীগের আদর্শিক ম্যানুফেস্ট্রো।

তিনি বলেন, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে মিথ্যা মামলায় গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে। এটি বিএনপিসহ প্রতিবাদী বিরোধী দলগুলোর অন্তহীন প্রতিবাদী মিছিলকে আটকাতে সরকারের এক ব্যর্থ চেষ্টা। সরকারের বিভিন্ন বাহিনীর বলপ্রয়োগ প্রতিহত করে বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনগুলোর জোরালো তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় প্রমাণিত হয়েছে, সরকারের যেকোনো আক্রমণ মোকাবেলা করতে জাতীয়তাবাদী শক্তি প্রস্তুত।

তিনি বিএনপির দেশব্যাপী হামলা, গুলিবর্ষণ ও নেতাকর্মীদের গ্রেফতারের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। অবিলম্বে গ্রেফতারকৃত নেতাকর্মীদের বিরুদ্ধে দায়ের হওয়া মামলা প্রত্যাহার ও তাদের নিঃশর্ত মুক্তির জোর দাবি জানান।

সংবাদ সম্মেলনে আবুল খায়ের ভূঁইয়া, মোয়াজ্জেম হোসেন আলাল, মুনির হোসেন, এম এ মালেক, আবদুল আউয়াল খান প্রমুখ উপস্থিত ছিলেন।

এ জাতীয় আরও খবর

আমড়া খাওয়ার এই উপকারিতাগুলো জানতেন?

কাহানি থ্রি-তে বিদ্যা বালান নয়, মূল চরিত্রে ইয়ামি গৌতম

২০২৬-২৭ অর্থবছর: রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে : আইনমন্ত্রী

যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২০

কলকাতার ‘পাখি’ এবার ঢাকাই সিনেমার ‘চামেলি’

সৌদিতে এক সপ্তাহে প্রায় ১৫ হাজার অভিবাসী গ্রেপ্তার

স্বামীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল স্ত্রীরও

সাত মাসের মেয়েকে হত্যার মামলায় বাবার ৩ দিনের রিমান্ড

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৮

রেমিট্যান্সে বড় গতি, ২৫ দিনে এলো ২৮ হাজার কোটি টাকা