সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

রোহিঙ্গা নির্যাতন তদন্তে নাগরিক কমিশন গঠিত

news-image

নিজস্ব প্রতিবেদক :অবসরপ্রাপ্ত বিচারপতি শামছুল হুদাকে চেয়ারম্যান করে মিয়ানমারের রাখাইনে রোহিঙ্গা জনগোষ্ঠীর ওপর গণহত্যা ও নির্যাতনের ঘটনা তদন্তে একটি নাগরিক কমিশন গঠন করেছে ঘাতক দালার নির্মূল কমিটি। কমিটির সদস্য সচিব করা হয়েছে অবসরপ্রাপ্ত বিচারপতি শামসুদ্দীন চৌধুরী মানিককে।

বুধবার জাতীয় প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে এই কমিশন গঠনের কথা জানানো হয়। একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি শাহরিয়ার কবির এ কমিশন ঘোষণা করেন।

কমিশন ঘোষণার সময় দেশের বিশিষ্ট নাগরিকরা উপস্থিত ছিলেন। এই কমিশনে শতাধিক বিশিষ্ট নাগরিককে সদস্য করা হয়েছে। এর মধ্যে রয়েছেন বুদ্ধিজীবী, সুশীল সমাজের সদস্য, বিচারপতি, আইনজীবী, শিক্ষক, সাংবাদিক, লেখক ও কয়েকজন আলেম।

এই কমিশন কক্সবাজারে একটি গণশুনানির আয়োজন করবে। তিনটি বিষয় নিয়ে কাজ করবে কমিশন। পরে তৃতীয় কোনো দেশ থেকে আন্তর্জাতিক আদালতে এ হত্যাকাণ্ডের বিচার চাওয়া হবে।

প্রসঙ্গত, মিয়ানমারের রাখাইন রাজ্যে দেশটির সেনাবাহিনীর দ্বারা নির্যাতন ও গণহত্যার শিকার হয়ে কয়েক লাখ রোহিঙ্গা বাংলাদেশে আশ্রয় নিয়েছে। এখনো রোহিঙ্গা স্রোত অব্যাহত রয়েছে। প্রতিদিনই কয়েক হাজার রোহিঙ্গা নারী, পুরুষ ও শিশুরা আসছে।

এ জাতীয় আরও খবর

আমড়া খাওয়ার এই উপকারিতাগুলো জানতেন?

কাহানি থ্রি-তে বিদ্যা বালান নয়, মূল চরিত্রে ইয়ামি গৌতম

২০২৬-২৭ অর্থবছর: রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে : আইনমন্ত্রী

যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২০

কলকাতার ‘পাখি’ এবার ঢাকাই সিনেমার ‘চামেলি’

সৌদিতে এক সপ্তাহে প্রায় ১৫ হাজার অভিবাসী গ্রেপ্তার

স্বামীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল স্ত্রীরও

সাত মাসের মেয়েকে হত্যার মামলায় বাবার ৩ দিনের রিমান্ড

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৮

রেমিট্যান্সে বড় গতি, ২৫ দিনে এলো ২৮ হাজার কোটি টাকা