,

মৎস্য ও প্রাণি সম্পদ মন্ত্রী ছায়েদুল হক হাসপাতালে সি,সি,ইউতে

news-image

বিশেষ প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলার অভিভাবক। আওয়ামীলীগের প্রবীন রাজনীতি বিদ। ব্রাহ্মণবাড়িয়া-১ নাসিরনগর আসন থেকে পর পর পাঁচ বারের নির্বাচিত সংসদ সদস্য। বর্তমান মাননীয় মৎস্য ও প্রাণি সম্পদ মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী এডভোকেট মো. ছায়েদ প্রায় দেড় মাস যাবৎ অসুস্থতা জনিত কারণে ঢাকা বঙ্গবন্ধু মেডিকেল কলেজ হাসপাতালের ২১১ নং কেবিনে চিকিৎসা নিচ্ছেন। গতকাল সোমবার বিকেলে তার শারীরিক অবস্থার আরো অবনতি ঘটলে কর্তরত চিকিৎসক তাকে হাসপাতালের ডি-ব্লকের সিসিইউতে স্থানান্তরিত করেন বলে প্রত্যক্ষদর্শী ও হাসপাতাল সূত্রে জানা গেছে।

ইতি মধ্যে মাননীয় স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম, সেতু মন্ত্রী ও আওয়ামীলীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মোঃ ওবাদুল কাদের, কেন্দ্রীয় আওয়ামীলীগ নেতা এম, এ করিম, মোঃ ফরহাদ হোসেন সংগ্রাম সহ আরো অনেকেই হাসপাতালে গিয়ে মাননীয় মন্ত্রীকে দেখে তার চিকিৎসার খোঁজ খবর নেন। জানা গেছে ঢাকায় অবস্থানরত দলের একজন সিনিয়র নেতা গত রাতে মৎস্য ও প্রাণি সম্পদ মন্ত্রীর অসুস্থতার কথা মাননীয় প্রধান মন্ত্রীকে অবহিত করেন। সোমবার বিকেল পাঁচ ঘটিকার সময় নাসিরনগর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান এ,টি,এম মনিরুজ্জামান সরকার, আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক সৈয়দ লিয়াকত আব্বাস টিপু মাননীয় মন্ত্রীকে দেখতে হাসপাতালে যান ও চিকিৎসকের কাছ থেকে তার চিকিৎসার খোঁজ খবর নেন।

এ সময় তাদের সাথে ছিলেন ঢাকা মহানগর আওয়ামীলীগ নেতা খাইরুজ্জামান ফারুক, আওয়ামীলীগ নেতা রাশেদ চৌধুরী,বুড়িশ্বর ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সভাপতি হাজী মোঃ ছফিল উদ্দিন, সাবেক মেম্বার মোঃ কবির মিয়া, জয়বাঁশী মেম্বার,নায়ারণ ভট্টাচার্য্য, যুবলীগ নেতা জানে আলম ভূইয়া (সায়েম),মোঃ কাউছার মিয়া, মোঃ সাহেদ আলী, ছাত্রলীগ নেতা মারজান ইসলাম ভূইয়া ও মোঃ শাহিন মিয়া প্রমুখ। সম্প্রতি মাননীয় মন্ত্রী মহোদয়ের রোগ মুক্তি কামনায় নাসিরনগর ডিগ্রী মহাবিদ্যালয় সহ বিভিন্ন মসজিদে দোয়া মাহফিল ও মন্দিরে প্রার্থনা করা হয়েছে।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে