,

নাসিরনগরে বিদ্যুতের লোডশেডিংয়ে ভোগান্তির শিকার হাজারো গ্রাহক

news-image

নিজস্ব প্রতিনিধি : বিদ্যুতের অসহনীয় লোডশেডিংয়ে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর। তীব্র দাবদাহ, ভ্যাপসা গরম ও রৌদ্রের প্রখরতার সাথে যেন পাল্লা দিয়ে চলছে লোডশেডিং। এ লোডশেডিংয়ের কবলে পড়ে হাজার হাজার গ্রাহক ভোগান্তির শিকার হচ্ছে। এ গ্রাহকগুলো দিনে-রাতে অর্ধেক সময়ও বিদ্যুত্ পাচ্ছেন না।

উপজেলা সদরের বাইরে প্রতিদিন সন্ধ্যা থেকে রাতে ও দিনে কমপক্ষে কয়েক দফা লোডশেডিং দেওয়া হয়। ভুক্তভোগী এলাকাবাসীরা জানায়, সন্ধ্যা ৭টায় থেকে কখনো কখনো মাঝ রাত পর্যন্ত বিদ্যুত্ থাকে না। ফলে শিক্ষার্থীদের লেখাপড়া চরমভাবে ব্যাহত হচ্ছে।

একটু বাতাস বা বৃষ্টি হলেই ঘন্টার পর ঘন্টা বিদ্যুত্ সংযোগ বন্ধ থাকে। তাছাড়া সামান্য বৃষ্টিপাতে, হালকা বাতাসেও বিদ্যুত্ চলে যায় দীর্ঘ বিরতিতে। নাসিরনগরের প্রায় সবকটি ইউনিয়ন থেকে অভিযোগ আসে বিশেষ করে রাতের দীর্ঘ সময় ধরে বিদ্যুত্ থাকে না ।

এজন্য এলাকাবাসীর অনেকেই পল্লী বিদ্যুতের এজিএম নজরুল ইসলামের উপর ক্ষোভ প্রকাশ করছেন এবং তার বদলির দাবি জানিয়েছেন। পল্লী বিদ্যুত্ কর্তৃপক্ষ বলছে চাহিদা অনুযায়ী বিদ্যুত্ না পাওয়ায় লোডশেডিং দিতে হচ্ছে।

উল্লেখ্য, দিনের অধিকাংশ সময় বিদ্যুত্ সরবরাহ না থাকলেও মিটার ভাড়া ও বিদ্যুত্ বিল পরিশোধ করতে হয় পল্লী বিদ্যুত্ সমিতির নির্ধারিত মূল্যে।

এ জাতীয় আরও খবর

ঘরেই বানান জিভে জল আনা ‘চিড়া-মুগ ক্ষীর’

হাঁটতে বেরিয়ে সড়কে প্রাণ গেল ২ নারীর

‘সুখের মতো অসুখ’র দিনগুলোতে রবীন্দ্রনাথ

দুর্গাপূজাকে ঘিরে অপশক্তি চক্রান্ত করতে পারে: রিজভী

নবীনগরে সততা ব্রিকস ফিল্ডে ডাকাতি, নাইটগার্ড ও ম্যানেজারদের অস্ত্রের মুখে জিম্মি, মামলা করলে হত্যার হুমকি

ঢাকায় আজ বৃষ্টি হবে কি?

জাতীয় চাঁদ দেখা কমিটির সভা রোববার

দুর্নীতিবাজ গ্রেপ্তারে আবার সক্রিয় হচ্ছে দুদক

প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ, জড়িতদের গ্রেপ্তারে অভিযান

সংখ্যালঘু নয়, সবার পরিচয় হবে বাংলাদেশি: মাহ্‌দী আমিন

কুমিল্লায় স্কুলছাত্রী হত্যায় অটোরিকশাচালক গ্রেপ্তার

প্রশ্নফাঁসের অভিযোগে নিয়োগ পরীক্ষা স্থগিত, বিক্ষোভে প্রার্থীরা