সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

‘বিএনপি নেতাদের পুষ্টির সমস্যা আছে’

news-image

নিজস্ব প্রতিবেদক :স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা অত্যন্ত জোরালো কণ্ঠে বললেন রোহিঙ্গাদের ফিরিয়ে নিতে হবে। প্রধানমন্ত্রীর বলার কারণে দুনিয়াজুড়ে আলোড়ন সৃষ্টি হয়েছে। বিএনপি নেতারা এটা চোখে দেখেন না। উনাদের পুষ্টির সমস্যা আছে, পুষ্টি দিতে হবে।

মঙ্গলবার (১০ অক্টোবর) রাজধানীর প্যান প্যাসিফিক হোটেল সোনারগাঁওয়ে ‘ন্যাশনাল অ্যাডভোকেসি মিটিং অন নিউটেশন’ শীর্ষক অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী এসব কথা বলেন।

প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার বিদেশ যাওয়া নিয়ে রাজনীতি না করার আহ্বান জানিয়ে মোহাম্মদ নাসিম বলেন, প্রধান বিচারপতি সম্মানিত ব্যক্তি। তিনি নিজে তার অসুস্থতার কথা জানিয়েছেন। এখন তিনি বিদেশে যেতে চান। এ নিয়েও রাজনীতি শুরু হয়েছে। ‘তিনি নিজে ডাক্তার দেখাচ্ছেন, চিকিত্সা নিচ্ছেন। তারপরও ওরা (বিএনপি) বলেন প্রধান বিচারপতি গৃহবন্দি। আমি স্বাস্থ্যমন্ত্রী যদি তাকে দেখতে যাই তাহলে রাজনীতি শুরু হয়ে যাবে। এ জন্য ভয়ে তাকে দেখতে যাচ্ছি না’।

মোহাম্মদ নাসিম বলেন, প্রধান বিচারপতি অসুস্থতার কারণে চিকিত্সা নিচ্ছেন। তিনি চিকিত্সার জন্য বিদেশ যাবেন নিজের ইচ্ছায়। স্বাস্থ্যমন্ত্রী বলেন, তিনি একজন প্রধান বিচারপতি, তাকে কেন গৃহবন্দি করা হবে? একজন প্রধান বিচারপতিকে কি গৃহবন্দি করে রাখা সম্ভব?

স্বাস্থ্যমন্ত্রী বলেন, রাখাইন রাজ্য মিয়ানমারের মধ্যে। সেখানে কোনো স্বাস্থ্য ক্লিনিক নেই। সভ্য দুনিয়ায় এমন কোনো স্থান এখনো আছে! তারা আমাদের এখানে এসেছেন গুলি খেয়ে। শেখ হাসিনা সাহসের সঙ্গে এটা মোকাবেলা করছেন। প্রধানমন্ত্রী মায়ের মমতা নিয়ে রোহিঙ্গাদের পাশে দাঁড়িয়েছেন। আমরা বিশ্বাস করি প্রধানমন্ত্রীর দৃঢ় নেতৃত্বে এই রোহিঙ্গা সমস্যার সমাধান হবে।

এ জাতীয় আরও খবর

আমড়া খাওয়ার এই উপকারিতাগুলো জানতেন?

কাহানি থ্রি-তে বিদ্যা বালান নয়, মূল চরিত্রে ইয়ামি গৌতম

২০২৬-২৭ অর্থবছর: রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে : আইনমন্ত্রী

যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২০

কলকাতার ‘পাখি’ এবার ঢাকাই সিনেমার ‘চামেলি’

সৌদিতে এক সপ্তাহে প্রায় ১৫ হাজার অভিবাসী গ্রেপ্তার

স্বামীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল স্ত্রীরও

সাত মাসের মেয়েকে হত্যার মামলায় বাবার ৩ দিনের রিমান্ড

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৮

রেমিট্যান্সে বড় গতি, ২৫ দিনে এলো ২৮ হাজার কোটি টাকা