সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

আ.লীগের উপ-কমিটির খসড়ায় চার উপাচার্যের নাম

news-image

নিজস্ব প্রতিবেদক : আওয়ামী লীগের শিক্ষা ও মানবসম্পদ-বিষয়ক উপকমিটির খসড়া তালিকায় সরকারি চারটি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ১১ জন শিক্ষকের নাম স্থান পেয়েছে। সোমবার উপকমিটির খসড়া তালিকায় তাদের নাম অন্তর্ভুক্ত ছিলো।

৪৯ সদস্যের উপকমিটির নামের তালিকায় আহ্বায়ক রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক আবদুল খালেক ও সদস্যসচিব আওয়ামী লীগের শিক্ষা ও মানবসম্পদ সম্পাদক শামসুন নাহারের (চাঁপা) সই রয়েছে।

আওয়ামী লীগের দফতর সম্পাদক আবদুস সোবহান গোলাপ বিবার্তাকে বলেন, শিক্ষা ও মানবসম্পদ-বিষয়ক উপকমিটির খসড়া তালিকা করা হয়েছে। তবে এটি এখানো অনুমোদন হয়নি।

উপকমিটির সদস্যপদে স্থান পাওয়া চার উপাচার্য হলেন; ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আখতারুজ্জামান, জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হারুন অর রশিদ, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মীজানুর রহমান ও বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডা. কামরুল হাসান খান।

কমিটির সদস্য পদে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছয়জন শিক্ষক, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের চারজন এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষক রয়েছেন। তাছাড়া কমিটিতে সাবেক অধ্যাপক, ক্ষমতাসীন দলের সাংসদ, নেতারাও রয়েছেন এ খসড়া তালিকায়।

এ জাতীয় আরও খবর

আমড়া খাওয়ার এই উপকারিতাগুলো জানতেন?

কাহানি থ্রি-তে বিদ্যা বালান নয়, মূল চরিত্রে ইয়ামি গৌতম

২০২৬-২৭ অর্থবছর: রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে : আইনমন্ত্রী

যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২০

কলকাতার ‘পাখি’ এবার ঢাকাই সিনেমার ‘চামেলি’

সৌদিতে এক সপ্তাহে প্রায় ১৫ হাজার অভিবাসী গ্রেপ্তার

স্বামীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল স্ত্রীরও

সাত মাসের মেয়েকে হত্যার মামলায় বাবার ৩ দিনের রিমান্ড

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৮

রেমিট্যান্সে বড় গতি, ২৫ দিনে এলো ২৮ হাজার কোটি টাকা