,

ব্রাহ্মণবাড়িয়ার শীর্ষ সন্ত্রাসী লিকনের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার

news-image

তৌহিদুর রহমান নিটল, ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়ার তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী ও ১৮ মামলার আসামী মো. ওবায়দুর রহমান লিংকনের (৪০) গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার সাড়ে নয়টায় কুমিল্লা-সিলেট মহাসড়কের সদর উপজেলার গজারিয়া এলাকায় রাস্তার পাশ থেকে নিহতের মরদেহটি উদদ্ধার করা হয়। নিহত লিংকন শহরের দক্ষিণ পৈরতলা এলাকার গোলাম হোসেন মিয়ার ছেলে।

পুলিশ জানায়, সকালের দিকে কুমিল্লা-সিলেট মহাসড়কের পাশে গজারিয়া এলাকার রাস্তার পাশে এক ব্যক্তির গুলিবিদ্ধ মরদেহ পড়ে থাকতে দেখে এলাকাবাসী পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের মরদেহটি উদ্ধার করে।
ব্রাহ্মণবাড়িয়া সদর থানার (ওসি) মো: নবীর হোসেন জানান, নিহত লিংকনের মরদেহ উদ্ধার করা হয়েছে। তার বিরুদ্ধে সদর মডেল থানায় খুন, ডাকাতি, চাদাঁবাজি, ছিনতাই সহ ১৮টি মামলা রয়েছে।ময়না তদন্তের জন্য মরদেহ জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

 

এ জাতীয় আরও খবর

ঘরেই বানান জিভে জল আনা ‘চিড়া-মুগ ক্ষীর’

হাঁটতে বেরিয়ে সড়কে প্রাণ গেল ২ নারীর

‘সুখের মতো অসুখ’র দিনগুলোতে রবীন্দ্রনাথ

দুর্গাপূজাকে ঘিরে অপশক্তি চক্রান্ত করতে পারে: রিজভী

নবীনগরে সততা ব্রিকস ফিল্ডে ডাকাতি, নাইটগার্ড ও ম্যানেজারদের অস্ত্রের মুখে জিম্মি, মামলা করলে হত্যার হুমকি

ঢাকায় আজ বৃষ্টি হবে কি?

জাতীয় চাঁদ দেখা কমিটির সভা রোববার

দুর্নীতিবাজ গ্রেপ্তারে আবার সক্রিয় হচ্ছে দুদক

প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ, জড়িতদের গ্রেপ্তারে অভিযান

সংখ্যালঘু নয়, সবার পরিচয় হবে বাংলাদেশি: মাহ্‌দী আমিন

কুমিল্লায় স্কুলছাত্রী হত্যায় অটোরিকশাচালক গ্রেপ্তার

প্রশ্নফাঁসের অভিযোগে নিয়োগ পরীক্ষা স্থগিত, বিক্ষোভে প্রার্থীরা