,

ব্রাহ্মণবাড়িয়ায় প্রাথমিক স্কুলে ” সততা ষ্টোর “উদ্বোধন

news-image

বিশেষ প্রতিনিধি : শিশুকাল থেকেই নীতিনৈতিকতা ও সততার শিক্ষা দিতে ব্রাহ্মণবাড়িয়া পৌর এলাকার পৈরতলা (উত্তর) সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বিক্রেতাহীন ব্যবসা প্রতিষ্ঠান ‘সততা স্টোর’ উদ্বোধন করা হয়েছে। সোমবার সকালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ‘সততা স্টোর’ এর উদ্বোধন করেন ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জান্নাতুল ফেরদৌস।
উদ্বোধন উপলক্ষে বিদ্যালয়ের শ্রেণীকক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয় পরিচালনা কমিটির সহসভাপতি মো. কাসেম। এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা সহকারি শিক্ষা কর্মকর্তা মো. শফিকুল ইসলাম, জহিরুল ইসলাম ভূঁইয়া, রকিব হাসান ও উপজেলা প্রাথমিক শিক্ষা কমিটির সদস্য মো. বাহারুল ইসলাম মোল্লা।
প্রধান অতিথির বক্তব্যে ইউএনও জান্নাতুল ফেরদৌস বলেন, সততাই সভ্য সমাজ সৃষ্টির মূল হাতিয়ার। সৎ, নিষ্ঠাবান, ন্যায়পরায়ণ ও সমাজ সচেতন ব্যক্তিজীবন গঠন করতে সততার ভিত্তিতে নিজেকে গড়ে তুলতে হবে। অনুষ্ঠান সঞ্চালনা করেন ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক খেলন রাণী সাহা।
উল্লেখ্য, বিদ্যালয়ের একটি কক্ষে স্থাপিত সততা স্টোরে কোন বিক্রেতা থাকবে না। এই স্টোরে খাতা, কলম, পেন্সিল, রাবার, শার্পনার, জ্যামিতি বক্স, পেন্সিল বক্স, রঙ পেন্সিলসহ অন্যান্য শিক্ষা সামগ্রী সংরক্ষিত থাকবে। এসব সামগ্রীর প্রতিটিতেই মূল্য তালিকা ঝুলানো থাকবে। শিক্ষার্থীরা যে সামগ্রী কিনতে ইচ্ছুক সে সামগ্রী নিয়ে সততা স্টোরে রাখা ক্যাশ বাক্সে নিজেদের উদ্যোগে টাকা রাখবে। এর মাধ্যমে শিক্ষার্থীরা শিশুবয়স থেকেই সততার দীক্ষা নিবে।

এ জাতীয় আরও খবর

ঘরেই বানান জিভে জল আনা ‘চিড়া-মুগ ক্ষীর’

হাঁটতে বেরিয়ে সড়কে প্রাণ গেল ২ নারীর

‘সুখের মতো অসুখ’র দিনগুলোতে রবীন্দ্রনাথ

দুর্গাপূজাকে ঘিরে অপশক্তি চক্রান্ত করতে পারে: রিজভী

নবীনগরে সততা ব্রিকস ফিল্ডে ডাকাতি, নাইটগার্ড ও ম্যানেজারদের অস্ত্রের মুখে জিম্মি, মামলা করলে হত্যার হুমকি

ঢাকায় আজ বৃষ্টি হবে কি?

জাতীয় চাঁদ দেখা কমিটির সভা রোববার

দুর্নীতিবাজ গ্রেপ্তারে আবার সক্রিয় হচ্ছে দুদক

প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ, জড়িতদের গ্রেপ্তারে অভিযান

সংখ্যালঘু নয়, সবার পরিচয় হবে বাংলাদেশি: মাহ্‌দী আমিন

কুমিল্লায় স্কুলছাত্রী হত্যায় অটোরিকশাচালক গ্রেপ্তার

প্রশ্নফাঁসের অভিযোগে নিয়োগ পরীক্ষা স্থগিত, বিক্ষোভে প্রার্থীরা