,

নিখোঁজের দুই দিন পর আশুগঞ্জের মেঘনা নদী থেকে বৃদ্ধের লাশ উদ্ধার

news-image

সন্তোষ চন্দ্র সূত্রধর আশুগঞ্জ থেকে : নিখোঁজের দুই দিন পর ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জের মেঘনা নদী থেকে আবু তাহের (৮০) নামে বৃদ্ধের লাশ উদ্ধার করেছে পুলিশ। সে উপজেলার লালপুর গ্রামের কইরাকান্দি গ্রামের মৃত আব্দুল জব্বারের ছেলে। শনিবার রাতে উপজেলার লালপুর এলাকার মেঘনা নদী থেকে বৃদ্ধের লাশ উদ্ধার করা হয়েছে। আজ রবিরার সকালে নিহতের লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে পুলিশ।
পুলিশ ও নিহতের পরিবার জানায়, গত বৃহস্পতিবার থেকে পাওয়া যাচ্ছিনা আবু তাহের মিয়াকে। দুদিন যাবত আত্বীয়সজনসহ বিভিন্ন স্থানে খোজাখুজির পরও তাকে পাওয়া যায়নি। শনিবার রাতে নৌকার মাঝিরা লালপুরে মেঘনা নদীতে তার লাশ ভেশে উঠতে দেখে। পরে নিহতের স্বজনরা খবর পেয়ে লাশ সনাক্ত করে পুলিশকে খবর দিলে মেঘনা নদী থেকে আবু তাহের মিয়ার লাশ উদ্ধার করে।

আশুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বদরুল আলম তালুকদার জানান, বৃহস্পতিবার থেকে আবু তাহের নিখোজ ছিল। পরে শনিবার রাতে তার লাশ মেঘনা নদীতে ভাসতে দেখে স্থানীয়রা খবর দিলে লাশ উদ্ধার করা হয়েছে। তবে কিভাবে মৃত্যু হয়েছে তা ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর নিশ্চিত হওয়া যাবে। নিহতের শরীরের আঘাতে কোন চিহ্র পাওয়া যায়নি।

 

এ জাতীয় আরও খবর

ঘরেই বানান জিভে জল আনা ‘চিড়া-মুগ ক্ষীর’

হাঁটতে বেরিয়ে সড়কে প্রাণ গেল ২ নারীর

‘সুখের মতো অসুখ’র দিনগুলোতে রবীন্দ্রনাথ

দুর্গাপূজাকে ঘিরে অপশক্তি চক্রান্ত করতে পারে: রিজভী

নবীনগরে সততা ব্রিকস ফিল্ডে ডাকাতি, নাইটগার্ড ও ম্যানেজারদের অস্ত্রের মুখে জিম্মি, মামলা করলে হত্যার হুমকি

ঢাকায় আজ বৃষ্টি হবে কি?

জাতীয় চাঁদ দেখা কমিটির সভা রোববার

দুর্নীতিবাজ গ্রেপ্তারে আবার সক্রিয় হচ্ছে দুদক

প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ, জড়িতদের গ্রেপ্তারে অভিযান

সংখ্যালঘু নয়, সবার পরিচয় হবে বাংলাদেশি: মাহ্‌দী আমিন

কুমিল্লায় স্কুলছাত্রী হত্যায় অটোরিকশাচালক গ্রেপ্তার

প্রশ্নফাঁসের অভিযোগে নিয়োগ পরীক্ষা স্থগিত, বিক্ষোভে প্রার্থীরা