,

ব্রাহ্মণবাড়িয়ায় বাস-ট্রাক সংঘর্ষে নিহত ৪, আহত ১০

news-image

নিজস্ব প্রতিবেদক : ঢাকা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে বিশ্বরোডে বাস – ট্রাক ও সিএনজি অটোরিক্সার এিমুখী সংর্ঘষে এক শিশুসহ ৪ জন নিহত ও আরো অন্তত ১০ জন আহত হয়েছেন।

আজ রোববার সকাল সাড়েঁ ছয়টার দিকে উপজেলার মালিহাতা খামার বাড়ির সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন-বাসের হেলপার হবিগঞ্জ জেলার সদর উপজেলার শামছু মিয়ার ছেলে মোমিন মিয়া (৩৮), একই জেলার মাধপুর উপজেলার তৈয়ব উদ্দিনের ছেলে সৈয়দ হোসেন (৫৫), ব্রাহ্মণবাড়িয়া জেলার আশুগঞ্জ উপজেলার আলমনগরের আল-আমিনের স্ত্রী পারভীন (৩৫) ও পিরোজপুর জেলার মঠবাড়িয়া উপজেলার হাবিবুর রহমানের শিশু ছেলে নূরুন্নবী (দুই মাস)। এসময় গুরুতর আহতদের জেলা সদরসহ উন্নত চিকিৎসার জন্য অনেককে ঢাকায় প্রেরণ করা হয়েছে।

খাটিহাতা হাইওয়ে থানা পুলিশ জানায়, সকালে সিলেট থেকে ছেড়ে আসা ঢাকাগামী যাত্রীবাহী অগ্রদূত বাসটি মহাসড়কের মালিহাতা এলাকায় পৌঁছলে সিলেটগামী একটি মাছের ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় সামনে থাকা একটি সিএনজিচালিত অটোরিকশার সঙ্গেও ধাক্কা লাগে বাসটির। এতে ঘটনাস্থলেই বাসের হেলপার মুমিন ও যাত্রী সৈয়দ হোসেন নিহত হন। আহত হয় আরো অন্তত ১০ যাত্রী। আহত অনেকের অবস্হা বেশ গুরুতর।

আহতদের উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালে নেয়ার পথে ছেলে শিশু নূরুন্নবী (দুই মাস) মারা যায়। এছাড়াও ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালে চিকিৎসাধিন অবস্থায় পারভিন আক্তার মৃত্যুবরণ করেন।

সরাইল বিশ্বরোড খাটিহাতা হাইওয়ে থানার ভারগ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইউনুস মিয়া নিহতের বিষয়টি নিশ্চিত করে জানান, নিহতদের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালে পাঠানো হচ্ছে। বাস, ট্রাক ও সিএনজি আটক করা হয়েছে।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে