,

শত শত রোহিঙ্গা বাংলাদেশে প্রবেশের অপেক্ষায়

news-image

 

নিজস্ব প্রতিবেদক : মিয়ানমারে রাখাইনে সেনাবাহিনীর সহিংসতার মুখে গত ২৫ আগস্টের পর থেকে এ পর্যন্ত ৫ লাখ ১৫ হাজার রোহিঙ্গা বাংলাদেশে আশ্রয় নিয়েছে। এটি জাতিসংঘের হিসাব।

নিপীড়নের শিকার হয়ে এ সংখ্যালঘু এ জনগোষ্ঠীর আরও অনেকে সীমান্তবর্তী নাফ নদী পাড়ি দেয়ার অপেক্ষায় আছেন।
প্রায় প্রতিদিনই রোহিঙ্গারা নৌ পথে এবং পায়ে হেঁটে বাংলাদেশে আসছেন। সেনাবাহিনীর তত্ত্বাবধানে মানবিক ত্রাণ সহযোগিতা দিয়ে রোহিঙ্গাদের জন্য নির্ধারিত অস্থায়ী ক্যাম্পে পাঠিয়ে দেওয়া হচ্ছে।

সম্প্রতি আসা রোহিঙ্গারা জানান, ওপারের চরে এখনো শত শত রোহিঙ্গা অপেক্ষা করছে অনুপ্রবেশের জন্য। নৌকা না পেয়ে সেখানে সবাই কান্না করছে। শিশুদের অবস্থা গুরুতর। তারা বৃষ্টিতে ভিজছে, রোদে পুড়ছে। নতুন করে রোহিঙ্গাদের ঘরবাড়িতে আগুন দেওয়ার পর অনেকে ভয়ে মানুষ বাংলাদেশমুখী হওয়া শুরু করেছে।

সাবরাং হারিয়াখালী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠের ত্রাণ ক্যাম্পে দায়িত্বরত সেনাবাহিনীর মেজর নাজিম আহমেদ বলেন, শনিবার প্রায় দুই হাজার রোহিঙ্গা শাহপরীর দ্বীপ পয়েন্ট দিয়ে বাংলাদেশে অনুপ্রবেশ করেছে। তাদের সবাইকে মানবিক সহায়তা দিয়ে নির্ধারিত ক্যাম্পে পাঠিয়ে দেওয়া হয়েছে।

এদিকে আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মি (আরসা) শনিবার এক বিবৃতিতে জানায়, তারা মিয়ানমার সরকারের সঙ্গে শান্তি আলোচনায় বসতে চায়। আরসার হামলার জবাবেই গত ২৫ আগস্ট মিয়ানমারের রাখাইনে সেনাবাহিনী সহিংস অভিযান শুরু করে

এ জাতীয় আরও খবর

ঢাকা-আরিচা মহাসড়কে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন প্রধানমন্ত্রীর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে