,

নিখোঁজ নারী সাংবাদিকের ছিন্নভিন্ন দেহ উদ্ধার

news-image

নিউজ ডেস্ক : দুই মাস ধরে নিখোঁজ থাকার পর সুইডিশ নারী সাংবাদিক কিম ওয়ালের ছিন্নভিন্ন দেহ ডেনমার্কের কোপেনহেগেন থেকে শুক্রবার উদ্ধার করা হয়েছে। বিবিসি অনলাইনের খবরে আজ শনিবার এ কথা জানানো হয়।

কিম ওয়াল খবরের খোঁজে ডেনমার্কের একটি সাবমেরিনে চেপে আগস্টে রওনা হন। এরপর গত দুই মাস ধরে তাঁর আর কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না। সাবমেরিনটি ডেনমার্কের প্রযুক্তিবিদ পিটার ম্যাডসেনের বানানো।

পুলিশের সন্দেহ, সাবমেরিনেই খুন হন ওই নারী সাংবাদিক। কারণ, ডুবুরিরা সমুদ্রে নেমে একটি প্লাস্টিক ব্যাগে তাঁর দেহের ছিন্নভিন্ন অংশ পেয়েছেন। শরীরের বিভিন্ন অংশ আলাদা আলাদাভাবে প্লাস্টিক ব্যাগে রাখা ছিল। আর ব্যাগটি যাতে ভেসে না ওঠে এ জন্য ভারী ধাতব খণ্ড দিয়ে বেঁধে রাখা হয়। প্লাস্টিকের ব্যাগে একটি ছুরিও ছিল। ধারণা করা হচ্ছে, এই ছুরি দিয়েই কিম ওয়ালকে খুন করা হয়েছে।

কোপেনহেগেনের পুলিশ পরিদর্শক জেন্স মোলার জেনসেন বলেন, প্রযুক্তিবিদ পিটার ম্যাডসেনকে গ্রেপ্তার করা হয়েছে। তবে তিনি ওই নারী সাংবাদিককে খুন করার অভিযোগ অস্বীকার করেছেন।

পিটার ম্যাডসেন প্রাথমিক জিজ্ঞাসাবাদে বলেছিলেন, মাথায় আঘাত পেয়ে কিম ওয়ালের মৃত্যু হয়। তবে এই পুলিশ কর্মকর্তা বলছেন, কিম ওয়ালের মাথায় আঘাতের কোনো চিহ্ন ময়নাতদন্তে পাওয়া যায়নি। তাঁকে কেন খুন করা হলো, পুলিশ সেটি তদন্ত করে দেখছে।

এ জাতীয় আরও খবর

ড. ইউনূসকে হেনস্তা, শেখ হাসিনাকে দায়ী করলেন জামায়াত আমির

নবীকে নিয়ে কটূক্তির অভিযোগে জাবি শিক্ষার্থী সাময়িক বহিষ্কার

নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার, ২৪ জেলের কারাদণ্ড

ডেঙ্গু রোধে পাড়া-মহল্লায় মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

পীরগঞ্জে নির্মাণাধীন ভবনের ছাদ ধসে দুই শ্রমিক নিহত

সাগরে তেল-গ্যাস অনুসন্ধানে দরপত্রের সময় বাড়ল

ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৫৪

পুলিশি পাহারায় চুয়েট ছাড়লেন উপাচার্য, ক্যাম্পাসে না ফেরার শর্ত

নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় সরকারের নিন্দা

৩৫ বছরের বেশি বয়সে আইনজীবী হওয়ার সুযোগ বন্ধের উদ্যোগ

বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের মৃত্যু

হামলার আশঙ্কায় নিরাপদ প্রাসাদে সরানো হচ্ছে সৌদি যুবরাজকে