সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

আশুগঞ্জে দু পক্ষের সংঘর্ষে আহত ২৫, বাড়িঘরে হামলা ও অগ্নিসংযোগ

news-image

সন্তোষ সূএধর, আশুগঞ্জ প্রতিনিধি : পূর্ব বিরোধের জের ধরে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে দু-পক্ষের সংঘর্ষে অন্তত ২৫ জন আহত হয়েছে। এসময় দাঙ্গাবাজরা কয়েকটি বসতঘরে আগুন ও অন্তত ৮/১০টি ঘরে হামলা, ভাংচুর ও লুটপাট করে।

আজ শনিবার দুপুর দেড়টার দিকে উপজেলার দূর্গাপুর ইউনিয়নের নজর হাটি এলাকায় এই ঘটনাটি ঘটে। আহতদেরকে স্থানীয় বিভিন্ন ক্লিনিকসহ জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

প্রর্তক্ষদর্শী ও এলাকাবাসী জানায়, পূর্ব বিরোধের জের ধরে উপজেলার দূর্গাপুর ইউনিয়নের নজর হাটি এলাকার সাবেক ইউপি সদস্য মনু মিয়া ও একই এলাকার মগল মিয়ার পক্ষের লোকজনের মধ্যে বিরোধ চলছিল। এরই ধারাবাহিকতায় ঈদুল আজহার তিনদিন পর ওই দুই পক্ষের লোকজনের মধ্যে সংঘর্ষ চলে।

এরই ধারাবাহিকতায় আজ শনিবার দুপুরে মগল মিয়া ও মুন মিয়ার পক্ষের লোকজনের মধ্যে উত্তেজনা দেখা দেয়। এর জের ধরে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্র-সস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পরে। এসময় হামলাকারীরা কয়েকটি ঘরে আগুন দেয় এবং ৮ /১০ টি ঘরে ভাংচুর ও লুটপাট চালায়। এসময় উভয় পর্ক্ষের অন্তত ২৫ জন আহত হয়েছে। পরে খবর পেয়ে আশুগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। আগুন লাগার খবর পেয়ে আশুগঞ্জ দমকল বাহীনির একটি দল এসে আগুন নিয়ন্ত্রনে আনে।

আশুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বদরুল আলম তালুকদার জানান, বর্তমানে পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রনে আছে। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন রয়েছে।

এ জাতীয় আরও খবর

আমড়া খাওয়ার এই উপকারিতাগুলো জানতেন?

কাহানি থ্রি-তে বিদ্যা বালান নয়, মূল চরিত্রে ইয়ামি গৌতম

২০২৬-২৭ অর্থবছর: রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে : আইনমন্ত্রী

যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২০

কলকাতার ‘পাখি’ এবার ঢাকাই সিনেমার ‘চামেলি’

সৌদিতে এক সপ্তাহে প্রায় ১৫ হাজার অভিবাসী গ্রেপ্তার

স্বামীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল স্ত্রীরও

সাত মাসের মেয়েকে হত্যার মামলায় বাবার ৩ দিনের রিমান্ড

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৮

রেমিট্যান্সে বড় গতি, ২৫ দিনে এলো ২৮ হাজার কোটি টাকা