সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

জাতিসংঘ সফরে প্রধানমন্ত্রীর অর্জন শূন্য : রিজভী

news-image

নিজস্ব প্রতিবেদক : বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ বলেছেন, জাতিসংঘ থেকে রোহিঙ্গাদের জন্য কিছুই আনতে পারেননি প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জাতিসংঘ সফরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার অর্জন শূন্য।

শনিবার (৭ অক্টোবর) নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন। সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, দলের চেয়ারপারসনের উপদেষ্টা আতাউর রহমান ঢালি, সহসাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম আজাদ প্রমুখ।

প্রধানমন্ত্রীকে ‘মাদার অফ হিউম্যানিটি’ নামে অভিহিত করা ও তার অর্জন নিয়ে বিএনপির মতামত জানতে চাইলে রিজভী বলেন, ‘রোহিঙ্গা সমস্যা সমাধানে প্রথমে কোনও আগ্রহই দেখায়নি সরকার। এর পর জাতিসংঘ থেকেও রোহিঙ্গাদের জন্য কিছুই আনতে পারেননি প্রধানমন্ত্রী। এমনকি নিজেদের পাশের দেশকেও পক্ষে নিতে পারেননি। তার (প্রধানমন্ত্রী) কোনও অর্জনই নেই।’

তিনি বলেন, “যে দেশে গণতন্ত্র নেই, নাগরিক অধিকার নেই, গণমাধ্যমের স্বাধীনতা নেই, যেখানে হাজার হাজার মানুষ গুম হয়, হত্যা করা হয়, সেখানে কিসের হিউম্যানিটি? প্রধানমন্ত্রীকে ‘মাদার অব হিউম্যানিটি’ নয় ‘মাদার অব ক্রুয়েলিটি’ বলা উচিত।”

প্রধানমন্ত্রীর গণসংবর্ধনা নিয়ে বিএনপির এই নেতা বলেন, ‘ঢাকঢোল পিটিয়ে তাকে গণসংবর্ধনা দেয়ার থেকে এই টাকা রোহিঙ্গাদের মাঝে বিতরণ করলেও তো হতো।’

তিনি বলেন, “প্রধানমন্ত্রী গতকাল (শুক্রবার) বলেছেন ‘কোনও সমস্যাই দেশের অগ্রগতি থামাতে পারবে না’। এ কথা তো তিনি বলবেনই। কারণ, বিচার বিভাগের স্বাধীনতা, স্বাধীন মত প্রকাশের স্বাধীনতা, বিরোধী দলের চিন্তা ও বিশ্বাসসহ গণতন্ত্রই হচ্ছে প্রধানমন্ত্রীর মনঃপীড়া ও তাঁর ক্ষমতায় টিকে থাকার একমাত্র সমস্যা।”

রিজভী বলেন, নানা শর্তের বেড়াজালে ভারতের সঙ্গে তৃতীয় ঋণের ৪৫০ কোটি ডলারের (৩৬ হাজার কোটি টাকা) চৃক্তি করেছে সরকার। ভারত থেকে লাইন অব ক্রেডিটের (এলওসি) আওতায় নেয়া আগের দুটি ঋণের (তিনশ’ কোটি ডলার) সার্বিক কার্যক্রম সঠিকভাবে বিশ্লেষণ করে থাকলে পুনরায় একই ধরনের ঋণ নেয়ার প্রয়োজন ছিল না।

তিনি বলেন, আগের দুটি প্রকল্প এখনও বাস্তবায়ন করতে পারেনি সরকার। ২০১৬ সালে চুক্তি হওয়া দ্বিতীয় ঋণের ২০০ কোটি ডলার এখনও ছাড় হয়নি। আর প্রথম ঋণের ১০০ কোটি ডলারের মধ্যে সাত বছরে ছাড় হয়েছে মাত্র ৩৭ কোটি ৬০ লাখ ডলার। সুতরাং ভারতের সঙ্গে ঢাক-ঢোল পিটিয়ে আবারও কঠিন শর্তে যে ঋণ চুক্তি করা হয়েছে তা দেশের জন্য অমঙ্গলজনক।

এ জাতীয় আরও খবর

আমড়া খাওয়ার এই উপকারিতাগুলো জানতেন?

কাহানি থ্রি-তে বিদ্যা বালান নয়, মূল চরিত্রে ইয়ামি গৌতম

২০২৬-২৭ অর্থবছর: রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে : আইনমন্ত্রী

যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২০

কলকাতার ‘পাখি’ এবার ঢাকাই সিনেমার ‘চামেলি’

সৌদিতে এক সপ্তাহে প্রায় ১৫ হাজার অভিবাসী গ্রেপ্তার

স্বামীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল স্ত্রীরও

সাত মাসের মেয়েকে হত্যার মামলায় বাবার ৩ দিনের রিমান্ড

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৮

রেমিট্যান্সে বড় গতি, ২৫ দিনে এলো ২৮ হাজার কোটি টাকা