বুধবার, ২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

আখ ক্ষেতে নিয়ে স্বামী-সন্তানের সামনে গৃহবধূকে ধর্ষণ

news-image

আন্তর্জাতিক ডেস্ক : ফের ধর্ষণের ঘটনা ঘটল ভারতের উত্তরপ্রদেশে। আর এবার স্বামী ও সন্তানের সামনেই মধ্যবয়সী এক নারীকে ধর্ষণের অভিযোগ উঠল।

গতকাল শুক্রবার নিজের তিন বছরের শিশু সন্তানকে ডাক্তার দেখিয়ে ৩০ বছর বয়স্ক ওই নারী স্বামীর সঙ্গে মোটর বাইকে মুজাফফরনগরের বাড়িতে ফিরছিলেন, সেসময়ই চার পাষণ্ড ওই নারীকে পাশ্ববর্তী একটি আখের জমিতে টেনে গিয়ে তার ওপর অত্যাচার চালায় বলে অভিযোগ। একটি গাড়িতে কারে এসে ওই চার যুবক তাদের পথ আটকায়, তাদের প্রত্যেকেরই সঙ্গে অস্ত্র ছিল বলেও অভিযোগ।

ধর্ষণের ঘটনা জানাজানি হলে তার ফল ভাল হবে না বলেও দুর্বত্তরা ওই নারী ও তাঁর স্বামীকে হুমকি দেয়। ঘটনার পর ওই দম্পতি সাহায্যের জন্য চিৎকার শুরু করলে পাশের গ্রাম থেকে কয়েকজন কৃষক এসে তাদের সেখান থেকে উদ্ধার করে। এরপর ঘটনাটি জানানো হয় পুলিশকেও। পরে নির্যাতিতা ওই নারী ও তার স্বামীকে স্বাস্থ্য পরীক্ষার জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ঘটনায় রাজ্যজুড়ে যথেষ্ট চাঞ্চল্য ছড়িয়েছে।

ধর্ষিতা ওই নারী জানান, ‘চার দুর্বত্ত আমায় একটি আখের ক্ষেতে ধরে নিয়ে যায় এবং ধর্ষণ করে। তারা ক্রমাগত আমার সন্তানকে মেরে ফেলার হুমকি দিতে থাকে এবং আমার স্বামীকে বেঁধে রেখে তাকে মারধর করে’।

মুজাফফরনগরের (গ্রামীণ) পুলিশ সুপার অজয় সহদেব জানান, ‘ওই নারী যখন একটি গ্রাম থেকে তার স্বামী ও তিন মাসের শিশু সন্তানের সঙ্গে মোটরবাইকে করে বাসায় ফিরছিলেন তখনই ধর্ষণের ঘটনা ঘটে। এই ঘটনায় একটি এফআইআর দায়ের করা হয়েছে। ওই নারী এবং তার স্বামীর মেডিকেল পরীক্ষা করা হয়েছে। আমরা তার রিপোর্টের জন্য অপেক্ষা করছি। ইতিমধ্যেই তদন্ত প্রক্রিয়া শুরু হয়েছে’।

ঘটনার পর থেকেই পলাতক অভিযুক্ত ওই চার যুবক, যদিও তাদের খোঁজে অভিযান শুরু হয়েছে বলে জানান পুলিশ কর্মকর্তা।

এ জাতীয় আরও খবর

‘কথিত স্বামী’ গুঞ্জনে চটেছেন ববি, দিলেন ওপেন চ্যালেঞ্জ

মৃত্যুই আমাদের সবার শেষ গন্তব্য : পিয়া জান্নাতুল

ইনস্টাগ্রামে বিজয়কে আনফলো তৃষার!

১৭ মিনিটে পর্তুগালের ২ গোল

শিবির নেতা সাইফুল্লাহ হত্যার ঘটনায় ২১ জনের নামে মামলা, গ্রেপ্তার ৪

ক্ষমতায় বসার পর বিএনপির সুর পাল্টে গেছে : ডা. শফিকুর রহমান

রোনালদোর বিশ্ব রেকর্ড গোলে এগিয়ে পর্তুগাল

ইনার হুইল প্রেসিডেন্টের সঙ্গে রাষ্ট্রপতির সাক্ষাৎ

স্থানীয় নির্বাচন শুরু হতে পারে সেপ্টেম্বর থেকে

ডব্লিউইএফ প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক

আওয়ামী লীগের সমালোচনায় রিজভী, চক্রান্তের অভিযোগ বিএনপির

ইউরোপজুড়ে ভয়াবহ তাপপ্রবাহ, ফ্রান্সে ১৮ জনের মৃত্যু