,

বাংলাদেশে নতুন করে রোহিঙ্গাদের ঢল নামার আশঙ্কা

news-image

মিয়ানমারের সেনাবাহিনীর সহিংসতায় রাখাইন থেকে বাংলাদেশে পালিয়ে আসা রোহিঙ্গাদের সংখ্যা ৫ লাখ ছাড়িয়েছে। এমন পরিস্থিতিতে জাতিসংঘের মানবিক ত্রাণ দপ্তরের প্রধান মার্ক লোকক আশঙ্কা প্রকাশ করে বছেলেন, যেসব রোহিঙ্গা এখনো রাখাইনে অবস্থান করছে, বাংলাদেশে আসার জন্য নতুন করে আবারও তাদের ঢল নামতে পারে।

জেনেভায় এক সংবাদ সম্মেলনে তিনি জানিয়েছেন, সহিংসতার পর এখনও রাখাইনে হাজার হাজার রোহিঙ্গা রয়ে গেছে। মার্ক লোকক বলেন, রোহিঙ্গাদের আসা এখনো বন্ধ হয়নি। এখনো কয়েক হাজার রোহিঙ্গা মিয়ানমারের ভেতরে অবস্থান করছে। আর সে কারণে শরণার্থীদের ঢল নামতে পারে। তাই আমাদের প্রস্তুত থাকতে হবে।

গত আগস্ট মাস থেকে রাখাইনে সেনাবাহিনীর সহিংসতার মুখে বাংলাদেশে পালিয়ে আসা রোহিঙ্গাদের চাপে গত ছয় সপ্তাহে একটি বড় রকমের মানবিক বিপর্যয়ে পরিণত হয়েছে।

এই পরিস্থিতিতেই জাতিসংঘের মানবিক ত্রাণ দপ্তরের প্রধান মার্ক লোকক তার কর্মকর্তাদেরকে রাখাইনে যেতে দেওয়ার জন্যে মিয়ানমারের প্রতি আহ্বান জানিয়েছেন। মার্ক লোকক জানিয়ছেন, আগামী কয়েকদিনের মধ্যে জাতিসংঘের উচ্চ পর্যায়ের একজন প্রতিনিধি মিয়ানমারে যেতে পারবেন বলে আশা করা হচ্ছে।

তবে সেই প্রতিনিধি দল কতটা স্বাধীনভাবে কাজ করতে পারবে তা নিয়ে যথেষ্ট সন্দেহ রয়েছে।

মানবাধিকার সংগঠনগুলো বলছে, রোহিঙ্গাদের চার শ’রও বেশি গ্রাম পুড়িয়ে দেওয়া হয়েছে। মিয়ানমারের সরকারি বার্তা সংস্থাকে উদ্ধৃত করে রয়টার্স বলছে, আরো বহু রোহিঙ্গা সীমান্ত পাড়ি দেওয়ার জন্যে প্রস্তুত। বিবিসি, আরটিভি অবলম্বনে

এ জাতীয় আরও খবর

ড. ইউনূসকে হেনস্তা, শেখ হাসিনাকে দায়ী করলেন জামায়াত আমির

নবীকে নিয়ে কটূক্তির অভিযোগে জাবি শিক্ষার্থী সাময়িক বহিষ্কার

নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার, ২৪ জেলের কারাদণ্ড

ডেঙ্গু রোধে পাড়া-মহল্লায় মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

পীরগঞ্জে নির্মাণাধীন ভবনের ছাদ ধসে দুই শ্রমিক নিহত

সাগরে তেল-গ্যাস অনুসন্ধানে দরপত্রের সময় বাড়ল

ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৫৪

পুলিশি পাহারায় চুয়েট ছাড়লেন উপাচার্য, ক্যাম্পাসে না ফেরার শর্ত

নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় সরকারের নিন্দা

৩৫ বছরের বেশি বয়সে আইনজীবী হওয়ার সুযোগ বন্ধের উদ্যোগ

বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের মৃত্যু

হামলার আশঙ্কায় নিরাপদ প্রাসাদে সরানো হচ্ছে সৌদি যুবরাজকে