,

এখনো পুড়ানো হচ্ছে রোহিঙ্গাদের বাড়িঘর

news-image

আন্তর্জাতিক ডেস্ক : মিয়ানমারের রাখাইন রাজ্যে ২৫ আগস্ট থেকে শুরু হওয়া রোহিঙ্গা নিধন এখনো অব্যাহত রয়েছে। সেই উদ্দেশ্যে চলছে রোহিঙ্গাদের বাড়িঘরে অগ্নিসংযোগ। মংডু জেলায় গত ২৪ ঘণ্টায় রোহিঙ্গা মুসলমানদের বেশকয়েকটি বাড়িতে দেওয়া হয়েছে আগুল।
০৬ অক্টোবর শুক্রবার দুপুরে রোহিঙ্গাদের আটটি কুঁড়েঘরে অগ্নিসংযোগ করা হয়। তার আগের দিন বৃহস্পতিবার রাতেও আরও ১৫টি বাড়িতে আগুন দেওয়া হয়ে ছিল বলে জানান মংডুতে কর্মরত বিবিসির বার্মা প্রতিনিধি।
এদিকে দেশটির কর্তৃপক্ষ বলছে, এই দুটো অগ্নিকাণ্ডে কোন হতাহতের ঘটনা ঘটেনি কারণ সেসময় এই বাড়িগুলো জনশূন্য ছিল।

 

সরকারে জারি করা কারফিউর মধ্যেই এসব বাড়িতে অগ্নিসংযোগের ঘটনা ঘটল।
নির্যাতনের কারণে দেশটিতে বহু রোহিঙ্গা ঘরবাড়ি ছাড়া হয়েছে। অনেকের বাড়িঘর আগুনে পুড়িয়ে দেওয়া হয়েছে। গত কয়েক সপ্তাহে বাংলাদেশেই পালিয়ে এসেছে ৫ লাখেরও বেশি রোহিঙ্গা।
বাংলাদেশের কর্মকর্তারা বলছেন, মাঝখানে রোহিঙ্গাদের আসা কিছুটা কমে গেলেও সম্প্রতি তাদের আসা আবার বেড়ে গেছে। কক্সবাজারে দায়িত্বে থাকা এক কর্মকর্তারা জানান, বর্তমানে প্রতিদিন ২ থেকে ৩ হাজারের মতো রোহিঙ্গা সীমান্ত পাড়ি দিয়ে বাংলাদেশে আসছে।

 

শুক্রবার দুপুরে মংডুর নর্থ মিওমা ওয়ার্ড এলাকার আটটি বাড়িতে আগুন দেওয়া হয়। বলা হচ্ছে, এই এলাকায় রোহিঙ্গা মুসলমান এবং বৌদ্ধরা একসঙ্গে বসবাস করেন।
মংডুর ফায়ার সার্ভিস কর্মকর্তারা বলছে, কারা আগুন লাগিয়েছে সে বিষয়ে এখনও পর্যন্ত কিছু জানা যায় নি। তবে এ বিষয়ে তদন্ত চলছে।
গতকাল বৃহস্পতিবার রাতে ও মংডুর তিন নম্বর ওয়ার্ডে রোহিঙ্গাদের ১৫টি বাড়িতে অগ্নিসংযোগ করা হয়। এসব বাড়িঘরেও কেউ ছিল না এবং এই এলাকায় শুধু রোহিঙ্গা মুসলমানদেরই বসতি বলে জানান সে দেশে নিযুক্ত বিবিসির সংবাদদাতা।
ফায়ার সার্ভিসের কর্মকর্তারা বিবিসিকে বলেন, বৃহস্পতিবার রাতে আগুন নেভাতে তাদের তিন ঘণ্টার মতো সময় লাগে। পরে প্রবল বৃষ্টির কারণে আগুন নিভে গেছে।
স্থানীয় কর্তৃপক্ষ বলছে, কীভাবে এই আগুন লেগেছে তারা তার কারণ খুঁজে দেখার চেষ্টা করছেন।

 

মিয়ানমারে সেভেন ডে নিউজ নামের একটি সংবাদ সংস্থার ফেসবুকে বৃহস্পতিবারের অগ্নিকাণ্ডের কিছু ছবি প্রকাশ করা হয়েছে যাতে দেখা যাচ্ছে, সেখানে বাঁশ ও বেড়া দিয়ে তৈরি বেশ কয়েকটি বাড়িঘর আগুনে পুড়ে শেষ হয়ে গেছে।

এ জাতীয় আরও খবর

ড. ইউনূসকে হেনস্তা, শেখ হাসিনাকে দায়ী করলেন জামায়াত আমির

নবীকে নিয়ে কটূক্তির অভিযোগে জাবি শিক্ষার্থী সাময়িক বহিষ্কার

নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার, ২৪ জেলের কারাদণ্ড

ডেঙ্গু রোধে পাড়া-মহল্লায় মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

পীরগঞ্জে নির্মাণাধীন ভবনের ছাদ ধসে দুই শ্রমিক নিহত

সাগরে তেল-গ্যাস অনুসন্ধানে দরপত্রের সময় বাড়ল

ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৫৪

পুলিশি পাহারায় চুয়েট ছাড়লেন উপাচার্য, ক্যাম্পাসে না ফেরার শর্ত

নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় সরকারের নিন্দা

৩৫ বছরের বেশি বয়সে আইনজীবী হওয়ার সুযোগ বন্ধের উদ্যোগ

বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের মৃত্যু

হামলার আশঙ্কায় নিরাপদ প্রাসাদে সরানো হচ্ছে সৌদি যুবরাজকে