,

মাদাগাস্কারে প্লেগে আক্রান্ত হয়ে ২৪ জনের মৃত্যু

news-image

আন্তর্জাতিক ডেস্ক : দক্ষিণ-পূর্ব আফ্রিকার দেশ মাদাগাস্কারে প্লেগে আক্রান্ত হয়ে ২৪ জনের মৃত্যু হয়েছে। এছাড়া আরো ১১৪জনের দেহে এটি সংক্রমিত হয়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে, দেশটির মফস্বল এলাকাগুলোতে দ্রুত এই রোগ ছড়িয়ে পড়ছে এবং সংক্রমণ ঝুঁকি বাড়ছে।

স্থানীয় সংবাদমাধ্যমগুলোর বরাত দিয়ে আইটিভি জানিয়েছে, রাজধানী আন্তানানারিভোতে পাঁচজনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে একজন বাস্কেটবল কোচও রয়েছেন। বুধবার শ্বাসকষ্টের কারণে তিনি হাসপাতালে ভর্তি হয়েছিলেন। আফ্রিকার এই দ্বীপ রাষ্ট্রটির আরো কয়েকটি শহরেও প্লেগ ছড়িয়ে পড়েছে। সরকার ইতিমধ্যে জরুরি অবস্থা জারি করেছে এবং শিশুদের স্কুলগুলো বন্ধ ঘোষণা করে তাদের বাড়িতে রাখার নির্দেশ দিয়েছে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে, তাদের পক্ষ থেকে আক্রান্ত এলাকায় আরো স্বাস্থ্যকর্মী ও অ্যান্টিবায়োটিক পাঠাচ্ছে।

সংস্থাটি আরো জানিয়েছে, প্রতি বছর মাদাগাস্কারে প্রায় ৪০০ প্লেগ আক্রান্তের ঘটনা ঘটে। এর অধিকাংশই বুবনিক প্লেগ। বুবনিক প্লেগ দেহে ছড়িয়ে পড়লে পরবর্তীতে নিউমোনিয়া দেখা দেয়। একে নিউমোনিয়া প্লেগও বলা হয়। এটি ইঁদুরের মাধ্যমে ছড়ায়।

এ জাতীয় আরও খবর

ড. ইউনূসকে হেনস্তা, শেখ হাসিনাকে দায়ী করলেন জামায়াত আমির

নবীকে নিয়ে কটূক্তির অভিযোগে জাবি শিক্ষার্থী সাময়িক বহিষ্কার

নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার, ২৪ জেলের কারাদণ্ড

ডেঙ্গু রোধে পাড়া-মহল্লায় মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

পীরগঞ্জে নির্মাণাধীন ভবনের ছাদ ধসে দুই শ্রমিক নিহত

সাগরে তেল-গ্যাস অনুসন্ধানে দরপত্রের সময় বাড়ল

ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৫৪

পুলিশি পাহারায় চুয়েট ছাড়লেন উপাচার্য, ক্যাম্পাসে না ফেরার শর্ত

নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় সরকারের নিন্দা

৩৫ বছরের বেশি বয়সে আইনজীবী হওয়ার সুযোগ বন্ধের উদ্যোগ

বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের মৃত্যু

হামলার আশঙ্কায় নিরাপদ প্রাসাদে সরানো হচ্ছে সৌদি যুবরাজকে