সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

প্রধান বিচারপতিকে নিয়ে কাদেরের পাল্টা প্রশ্ন

news-image

নিজস্ব প্রতিবেদক : সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, ভিসার জন্য অস্ট্রেলিয়ান হাইকমিশন আর পূজাতে বাইরে যাওয়া প্রমাণ করে প্রধান বিচারপতি গৃহবন্দি নন। তিনি বলেন, ‘গৃহবন্দি করা হলে তিনি স্বাধীনভাবে এ দুটি কাজ কী করে সম্পন্ন করলেন?’

শুক্রবার আওয়ামী লীগের সভাপতির ধানমণ্ডির কার্যালয়ের সামনে সাংবাদিকদের এসব কথা বলেন ওবায়দুল কাদের। এর আগে ওই কার্যালয়ের অফিস সহকারী মো. সিরাজ মিয়ার জানাজায় অংশ নেন তিনি।

ওবায়দুল কাদের বলেন, ‘গতকাল লক্ষ্মীপূজা উপলক্ষে ঢাকেশ্বরী মন্দিরে তাঁর স্ত্রীকে নিয়ে শ্রদ্ধা জানাতে গেলেন কেমন করে? অস্ট্রেলিয়ান হাইকমিশন অফিসে ভিসার জন্য তিনি হাজিরা দিলেন।’

ওবায়দুল কাদের বলেন, ‘মওদুদ আহমেদের মুখে প্রধান বিচারপতির স্বাক্ষর জাল বা ভুয়া এটা ভূতের মুখে রাম নাম ধ্বনির মতো।’

গত ২ অক্টোবর এক মাসের ছুটি চেয়ে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের কাছে আবেদন করেন প্রধান বিচারপতি এস কে সিনহা। শারীরিক অসুস্থতার কথা বলে ছুটির আবেদন করেছেন তিনি। তবে বিএনপির অভিযোগ, প্রধান বিচারপতি অসুস্থ নন, তাঁকে জোর করে দায়িত্ব পালন থেকে বিরত রাখা হয়েছে।

এ জাতীয় আরও খবর

আমড়া খাওয়ার এই উপকারিতাগুলো জানতেন?

কাহানি থ্রি-তে বিদ্যা বালান নয়, মূল চরিত্রে ইয়ামি গৌতম

২০২৬-২৭ অর্থবছর: রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে : আইনমন্ত্রী

যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২০

কলকাতার ‘পাখি’ এবার ঢাকাই সিনেমার ‘চামেলি’

সৌদিতে এক সপ্তাহে প্রায় ১৫ হাজার অভিবাসী গ্রেপ্তার

স্বামীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল স্ত্রীরও

সাত মাসের মেয়েকে হত্যার মামলায় বাবার ৩ দিনের রিমান্ড

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৮

রেমিট্যান্সে বড় গতি, ২৫ দিনে এলো ২৮ হাজার কোটি টাকা