,

দূর্নীতির অভিযোগে নবীনগর পৌর মেয়র বরখাস্ত

news-image

তৌহিদুর রহমান নিটল, ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর পৌরসভার মেয়র মোহাম্মদ মাঈন উদ্দিন মাইনুকে সাময়িক বরখাস্ত করেছে স্থানীয় সরকার মন্ত্রণালয়। দুর্নীতি ও অনিয়মের অভিযোগে তাকে বরখাস্ত করা হয়। বরখাস্ত হওয়া মেয়র উপজেলা বিএপির সহ-সভাপতি ও যুবদলের যুগ্ম আহ্বায়ক। বৃহস্পতিবার এক লিখিত আদেশে তাকে বরখাস্ত করা হয়। নবীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সালেহীন তানভীর গাজী বিষয়টি নিশ্চিত করে জানান, মেয়রের বিরুদ্ধে দুর্নীতি ও অনিয়মের অভিযোগ তদন্ত করেই মেয়র মাঈন উদ্দিনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। এ বরখাস্তের আদেশ প্রত্যাহার না হওয়া পর্যন্ত তার স্থলে প্যানেল মেয়র কবির হোসেন দায়িত্ব পালন করবেন।

সূত্র জানায়, ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর পৌরসভার মেয়র মাঈন উদ্দিন মাইনুর বিরুদ্ধে দুর্নীতি ও অনিয়মের অভিযোগে স¤প্রতি স্থানীয় সরকার বিভাগ তদন্তকরেন। প্রাথমিক পর্যায়ে তদন্তে মেয়র মাঈন উদ্দিন মাইনুর বিরুদ্ধে দুর্নীতি ও অনিয়মের অভিযোগের সত্যতা মেলে। এ বিষয়ে তদন্তকারী কর্মকর্তা স্থানীয় সরকার মন্ত্রণালয়ে একটি লিখিত প্রতিবেদন জমা দেন। সেই তদন্ত প্রতিবেদনের পরিপ্রেক্ষিতে ৫ অক্টোবর স্থানীয় সরকার বিভাগ উপ-সচিব মো.আবদুর রউফ মিয়া স্বাক্ষরিত এক চিঠিতে নবীনগর পৌরসভার মেয়র মোহাম্মদ মাঈন উদ্দিন মাইনুকে সাময়িক বরখাস্ত করা হয়।

এ ব্যাপারে মেয়র মাঈন উদ্দিন বলেন, আমাকে বরখাস্ত করা হয়েছে বলে শুনেছি। তবে এখন পর্যন্ত বরখাস্তের চিঠি আমার কাছে আসেনি। আমি বিএনপির মেয়র হওয়ায় আমার মান-মর্যাদাকে হেয় প্রতিপন্ন করার জন্য আমার বিরুদ্ধে একটি মহল ষড়যন্ত্র করছে। আমার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ পুরোপুরি ভিত্তিহীন।

এ জাতীয় আরও খবর

ঘরেই বানান জিভে জল আনা ‘চিড়া-মুগ ক্ষীর’

হাঁটতে বেরিয়ে সড়কে প্রাণ গেল ২ নারীর

‘সুখের মতো অসুখ’র দিনগুলোতে রবীন্দ্রনাথ

দুর্গাপূজাকে ঘিরে অপশক্তি চক্রান্ত করতে পারে: রিজভী

নবীনগরে সততা ব্রিকস ফিল্ডে ডাকাতি, নাইটগার্ড ও ম্যানেজারদের অস্ত্রের মুখে জিম্মি, মামলা করলে হত্যার হুমকি

ঢাকায় আজ বৃষ্টি হবে কি?

জাতীয় চাঁদ দেখা কমিটির সভা রোববার

দুর্নীতিবাজ গ্রেপ্তারে আবার সক্রিয় হচ্ছে দুদক

প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ, জড়িতদের গ্রেপ্তারে অভিযান

সংখ্যালঘু নয়, সবার পরিচয় হবে বাংলাদেশি: মাহ্‌দী আমিন

কুমিল্লায় স্কুলছাত্রী হত্যায় অটোরিকশাচালক গ্রেপ্তার

প্রশ্নফাঁসের অভিযোগে নিয়োগ পরীক্ষা স্থগিত, বিক্ষোভে প্রার্থীরা