,

নাসিরনগরে ১০০০ হাজার লিটার চোলাই মদ উদ্ধার

news-image

নাসিরনগর প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগরের গোয়ালনগর ইউনিয়নের মুচি পাড়া থেকে প্রায় ১০০০ হাজার লিটার চোলাই মদ উদ্ধার হওয়ার খবর পাওয়া গেছে। গ্রামের স্থানীয় মুরুব্বীয়ানারা ও যুবকরা মিলে গতকাল রাত ১০টার সময় চোলাই মদ উদ্ধার অভিযান চালিয়ে ২৫ ড্রাম (১০০০) লিটার চোলাই মদ উদ্ধার করে।

জানা যায়, গতরাত বৃহস্হপতিবার রাতে গোয়ালনগরের এ এইচ রনি,ইউনুছ মিয়া, আবুল হোসেন. করিম হোসেন, রাজিব আহম্মেদ, মনিরুজ্জামান এর নেতৃত্বে স্থানীয় শত শত জনতাকে সাথে নিয়ে চোলাই মদ তৈরির কারখানা হিসাবে পরিচিত মুচি বাড়িটি ঘেরাও করে। বাড়ির প্রতিটি ঘরের চতুর্দিকে গর্তে পুঁতে রাখা চোলাই মদের অন্তত ২৫টি ড্রাম তুলে এনে রাস্তার পাশে রাখে। পরে ইউপি চেয়ারম্যান এর নির্দেশে পরিষদের ভিতেরে জমা রাখা হয় এবং উদ্ধারকৃত মদ পানিতে ফেলে দেয়ার নির্দেশ দেন। জনতা তৎক্ষণাৎ ড্রামের মদ পানিতে ঢেলে দেয়। যুবসমাজের এ কৃতিত্বপূর্ণ কাজের জন্য স্থানীয় চেয়ারম্যান তাদের ধন্যবাদ জ্ঞাপন করেন। এ মদ তৈরির সাথে জড়িত বাদল দাস, রবি দাস, কাশিয়া লাল,তুফান দাস, খুশি লাল দাস পলাতক আছেন।

এ ব্যপারে গোয়ালনগর ইউনিয়ন চেয়ারম্যান মো: আজহারুল হক বলেন, চোলাই মদ উদ্ধারের বিষয়টি আমি জেনেছি। গত মাসিক মিটিংএ ও আমি গোয়ালনগর ইউনিয়নের মদ,জুয়া,ইয়াবার মত মরণ নেশা নিয়ে আলোচনা করেছি। প্রশাসন সহযোগিতা করলে আমার এলাকায় কোন মদ,জোয়া,ইয়াবা থাকবেনা।

এ জাতীয় আরও খবর

ঘরেই বানান জিভে জল আনা ‘চিড়া-মুগ ক্ষীর’

হাঁটতে বেরিয়ে সড়কে প্রাণ গেল ২ নারীর

‘সুখের মতো অসুখ’র দিনগুলোতে রবীন্দ্রনাথ

দুর্গাপূজাকে ঘিরে অপশক্তি চক্রান্ত করতে পারে: রিজভী

নবীনগরে সততা ব্রিকস ফিল্ডে ডাকাতি, নাইটগার্ড ও ম্যানেজারদের অস্ত্রের মুখে জিম্মি, মামলা করলে হত্যার হুমকি

ঢাকায় আজ বৃষ্টি হবে কি?

জাতীয় চাঁদ দেখা কমিটির সভা রোববার

দুর্নীতিবাজ গ্রেপ্তারে আবার সক্রিয় হচ্ছে দুদক

প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ, জড়িতদের গ্রেপ্তারে অভিযান

সংখ্যালঘু নয়, সবার পরিচয় হবে বাংলাদেশি: মাহ্‌দী আমিন

কুমিল্লায় স্কুলছাত্রী হত্যায় অটোরিকশাচালক গ্রেপ্তার

প্রশ্নফাঁসের অভিযোগে নিয়োগ পরীক্ষা স্থগিত, বিক্ষোভে প্রার্থীরা