সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

২২ অক্টোবর ঢাকায় আসছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী

news-image

আন্তর্জাতিক ডেস্ক : আগামী ২২ অক্টোবর দু’দিনের সফরে ঢাকায় আসছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ। বৃহস্পতিবার দিল্লিতে বাংলাদেশের পররাষ্ট্র সচিব শহীদুল হক এবং ভারতের পররাষ্ট্র সচিব এস জয়শংকরের মধ্যে দ্বিপক্ষীয় বৈঠকে এই সফরসূচি চূড়ান্ত হয়। পররাষ্ট্র মন্ত্রণালয়ের সদর দফতর সাউথ ব্লকে এই বৈঠক চলে ৪০ মিনিটের বেশি।

পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানিয়েছে, সুষমা স্বরাজ ২২ ও ২৩ অক্টোবর ঢাকা সফর করবেন। বৈঠকে সুষমা স্বরাজের ঢাকা সফর ছাড়াও প্রধানত রোহিঙ্গা সমস্যা নিয়ে আলোচনা হয়। বাংলাদেশের পররাষ্ট্র সচিব ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের সঙ্গেও বৈঠক করেন। এতে রোহিঙ্গাদের মধ্যে জঙ্গি সংগঠনগুলোর প্রভাব নিয়ে আলোচনা হয়েছে।

সূত্র আরও জানায়, সুষমা স্বরাজ ঢাকা সফর করবেন মূলত দুই দেশের মধ্যে পররাষ্ট্র মন্ত্রণালয়ের যৌথ পরামর্শমূলক কমিটির বৈঠকের জন্য। এই বৈঠকে দ্বিপক্ষীয় সম্পর্ক পর্যালোচনা ছাড়াও আঞ্চলিক বিষয়ের মধ্যে রোহিঙ্গা শরণার্থী সমস্যা নিয়ে আলোচনা কেন্দ্রীভূত হবে বলে আশা করা হচ্ছে। বাংলাদেশের পররাষ্ট্র সচিব শুক্রবার ভারতের পররাষ্ট্র সচিবের সঙ্গে বৈঠক নিয়ে দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনে সাংবাদিকদের ব্রিফ করবেন।

এ জাতীয় আরও খবর

আমড়া খাওয়ার এই উপকারিতাগুলো জানতেন?

কাহানি থ্রি-তে বিদ্যা বালান নয়, মূল চরিত্রে ইয়ামি গৌতম

২০২৬-২৭ অর্থবছর: রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে : আইনমন্ত্রী

যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২০

কলকাতার ‘পাখি’ এবার ঢাকাই সিনেমার ‘চামেলি’

সৌদিতে এক সপ্তাহে প্রায় ১৫ হাজার অভিবাসী গ্রেপ্তার

স্বামীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল স্ত্রীরও

সাত মাসের মেয়েকে হত্যার মামলায় বাবার ৩ দিনের রিমান্ড

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৮

রেমিট্যান্সে বড় গতি, ২৫ দিনে এলো ২৮ হাজার কোটি টাকা