,

যানজটের কারণে হাঁটলেন প্রেসিডেন্ট!

news-image

যানজটের কারণে প্রতিদিন বিশ্বের বড় বড় শহরগুলোতে সাধারণ মানুষকে ঘণ্টার পর ঘণ্টা গাড়ির মধ্যে আটকে থাকতে হয়। তবে বেশিরভাগ ক্ষেত্রেই দেশের রাষ্ট্রপ্রধান কিংবা সরকার প্রধান যানজটের যন্ত্রণা মুক্ত থাকেন। তাদের জন্য বিশেষ ব্যবস্থায় রাস্তা ফাঁকা করে দেওয়া হয়। তবে এদিন যানজটের কারণে টানা দুই কিলোমিটার হাঁটতে হয়েছে ইন্দোনেশিয়ার প্রেসিডেন্টকে।

সেনাবাহিনীর ৭২তম প্রতিষ্ঠাবার্ষিকীর কুঁচকাওয়াজে অংশ নেওয়ার কথা ছিল ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট জোকো উইডোডোর। কিন্তু পথে আধা ঘণ্টার মতো যানজটে আটকে থাকার পর নেমে হাঁটার সিদ্ধান্ত নেন উইডোডো।

দুই কিলোমিটার হেঁটে প্রেসিডেন্টের অনুষ্ঠানে যোগ দেওয়ার ঘটনাটি অনলাইনে ছড়িয়ে পড়ার পর তা রীতিমতো ভাইরাল হয়ে যায়। প্রেসিডেন্ট নেমে হেঁটে যাচ্ছেন এই খবর পেয়ে পুলিশ প্রধান টিটো কার্নাভিয়ানও গাড়ি থেকে নেমে তার সাথে যোগ দেন।-রয়টার্স

এ জাতীয় আরও খবর

ড. ইউনূসকে হেনস্তা, শেখ হাসিনাকে দায়ী করলেন জামায়াত আমির

নবীকে নিয়ে কটূক্তির অভিযোগে জাবি শিক্ষার্থী সাময়িক বহিষ্কার

নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার, ২৪ জেলের কারাদণ্ড

ডেঙ্গু রোধে পাড়া-মহল্লায় মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

পীরগঞ্জে নির্মাণাধীন ভবনের ছাদ ধসে দুই শ্রমিক নিহত

সাগরে তেল-গ্যাস অনুসন্ধানে দরপত্রের সময় বাড়ল

ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৫৪

পুলিশি পাহারায় চুয়েট ছাড়লেন উপাচার্য, ক্যাম্পাসে না ফেরার শর্ত

নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় সরকারের নিন্দা

৩৫ বছরের বেশি বয়সে আইনজীবী হওয়ার সুযোগ বন্ধের উদ্যোগ

বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের মৃত্যু

হামলার আশঙ্কায় নিরাপদ প্রাসাদে সরানো হচ্ছে সৌদি যুবরাজকে