,

পাকিস্তানে আত্মঘাতী বিস্ফোরণে নিহত ১৫, দেশজুড়ে সতর্কতা জারি

news-image

আন্তর্জাতিক ডেস্ক : পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশে আত্মঘাতী বিস্ফোরণে পুলিশ কনস্টেবলসহ কমপক্ষে ১৫ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও বেশ কয়েকজন।

নিহতের সংখ্যা বাড়ার আশঙ্কা করছে স্থানীয় প্রশাসন। বৃহস্পতিবার বিকেলে ঝাল মগি জেলার দরগাহ ফতেহপুর এলাকায় এই বিস্ফোরণের ঘটনা ঘটে। নাশকতার খবর ছড়িয়ে পড়তেই পাকিস্তান জুড়ে জারি সতর্কতা জারি করা হয়েছে।

বেলুচিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী সার্ফারাজ বাগতির বরাত দিয়ে ডন জানিয়েছে, কোয়েটার বিখ্যাত ফতেপুর দরগায় প্রতিদিনের ন্যায় চলছিল প্রার্থনা। এসময় এক ব্যক্তির চলাফেরায় সন্দেহ হয়। পরে ওই ব্যক্তিকে আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘিরে রাখে। এক পর্যায়ে ওই ব্যক্তি জোর করে ভেতরে ঢুকার চেষ্টা করে। এসময় আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা বাধা দিতেই তিনি আত্মঘাতী বিস্ফোরণ ঘটান।

মুহূর্তেই প্রবল বিস্ফোরণে ছিন্নভিন্ন হয়ে যায় বেশ কয়েকজন। বিস্ফোরণে ঘটনাস্থনেই অন্তত ১৫ জন নিহত হন। আহত হন বেশ কয়েকজন। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনাস্থল ঘিরে রেখেছে আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। এই ঘটনায় এখন কেউ দায় স্বীকার করেনি।

এ জাতীয় আরও খবর

ড. ইউনূসকে হেনস্তা, শেখ হাসিনাকে দায়ী করলেন জামায়াত আমির

নবীকে নিয়ে কটূক্তির অভিযোগে জাবি শিক্ষার্থী সাময়িক বহিষ্কার

নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার, ২৪ জেলের কারাদণ্ড

ডেঙ্গু রোধে পাড়া-মহল্লায় মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

পীরগঞ্জে নির্মাণাধীন ভবনের ছাদ ধসে দুই শ্রমিক নিহত

সাগরে তেল-গ্যাস অনুসন্ধানে দরপত্রের সময় বাড়ল

ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৫৪

পুলিশি পাহারায় চুয়েট ছাড়লেন উপাচার্য, ক্যাম্পাসে না ফেরার শর্ত

নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় সরকারের নিন্দা

৩৫ বছরের বেশি বয়সে আইনজীবী হওয়ার সুযোগ বন্ধের উদ্যোগ

বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের মৃত্যু

হামলার আশঙ্কায় নিরাপদ প্রাসাদে সরানো হচ্ছে সৌদি যুবরাজকে