সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

আমি দিল্লির মালিক…

news-image

আন্তর্জাতিক ডেস্ক : দিল্লির মুখ্যমন্ত্রী ও আম আদমি পার্টি (আপ)-এর নেতা অরবিন্দ কেজরিওয়াল বলেছেন ‘আমি কোন সন্ত্রাসবাদী নই, আমি একজন নির্বাচিত মুখ্যমন্ত্রী’। দিল্লির স্কুলগুলিতে কর্মরত অতিথি শিক্ষকদের স্থায়ী নিয়োগ সম্পর্কিত একটি বিলের আপত্তি জানানোয় গতকাল বুধবার দিল্লি বিধানসভায় দিল্লির লেফটেনেন্ট গর্ভনর অনিল বৈজালকে উদ্দেশ্যে করে এই মন্তব্য করেন কেজরিওয়াল।

বুধবার বিধানসভায় দিল্লি রাজ্য সরকার পরিচালিত স্কুলগুলিতে চুক্তিভিত্তিক ১৫,০০০ অতিথি শিক্ষক-শিক্ষিকার স্থায়ী নিযুক্তি সম্পর্কিত একটি বিল নিয়ে আলোচনা চলছিল। সেই আলোচনায় অংশ নিয়েই লেফটেনেন্ট গর্ভনর, বিজেপি ও আমলাতন্ত্রকে একযোগে নিশানা করার পাশাপাশি তাদের মধ্যে জোট হয়েছে বলেও মন্তব্য করেন কেজরিওয়াল।

কেজরিওয়ালের ওই মন্তব্যের পরই বিরোধীরা ওয়াকআউট করে। অধিবেশনে কেজরিওয়াল পরিষ্কার জানিয়ে দেন, ‘আমি দিল্লির মালিক, আমি আমলাতন্ত্রের মালিক নই’।

কেজরিওয়ালের ওই বক্তব্যের পর টেবিল চাপড়ে স্বাগত জানান আপ বিধায়করা। পরে ধ্বনি ভোটে সেই বিলটি পাশ হয়।

এই বিলটি নিয়ে দিল্লির লেফটেনেন্ট গর্ভনর বৈজাল আগেই আপত্তি জানিয়েছিল, বৈজালের যুক্তি ছিল চাকরি সম্পর্কিত সিদ্ধান্ত দিল্লি বিধানসভার এক্তিয়ারের মধ্যে পড়ে না। আপ সরকারের প্রস্তাবটি সাংবিধানিক নিয়মাবলী বিরুদ্ধে।

বৈজালের ওই মন্তব্যের প্রেক্ষিতেই এদিন বিধানসভার অধিবেশনে মেজাজ হারান দিল্লির মুখ্যমন্ত্রী কেজরিওয়াল। তিনি বলেন, ‘লেফটেন্যান্ট গভর্নরের যুক্তি মানতে পারছি না। শিক্ষার মতো একটা গুরুত্বপূর্ণ বিষয়ে এক্তিয়ার নিয়ে প্রশ্ন না তোলাই ভাল। এতে শুধু সংবিধান নয়, সমস্ত শিক্ষাকর্মী এবং শিক্ষা ব্যবস্থার অবমাননা করা হয়। শিক্ষা ব্যবস্থা বলতে শুধুমাত্র স্কুল নির্মাণই বোঝায় না। শিক্ষক নিয়োগও তারমধ্যে পড়ে। তাঁর অভিযোগ দিল্লির উপমুখ্যমন্ত্রী মণীশ সিসোদিয়া’এর হাতে রাজ্যের শিক্ষামন্ত্রণালয়ের দায়িত্ব থাকা সত্ত্বেও শিক্ষক নিযোগ সম্পর্কিত গুরুত্বপূর্ণ ফাইলগুলি তাঁকে দেখানো হয়নি।

তাঁর প্রশ্ন এই ফাইলগগুলিতে এমন কী গোপন তথ্য আছে যেটা আমাদেরকে দেখানো যাবে না? আমি লেফটেন্যান্ট গভর্নরকে জানিয়ে দিতে চাই যে, আমি দিল্লির নির্বাচিত মুখ্যমন্ত্রী। কোনো সন্ত্রাসবাদী নই। মনীশ সিসোদিয়াও রাজ্যের নির্বাচিত শিক্ষামন্ত্রী। তিনিও সন্ত্রাসবাদী নন’।

এ জাতীয় আরও খবর

আমড়া খাওয়ার এই উপকারিতাগুলো জানতেন?

কাহানি থ্রি-তে বিদ্যা বালান নয়, মূল চরিত্রে ইয়ামি গৌতম

২০২৬-২৭ অর্থবছর: রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে : আইনমন্ত্রী

যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২০

কলকাতার ‘পাখি’ এবার ঢাকাই সিনেমার ‘চামেলি’

সৌদিতে এক সপ্তাহে প্রায় ১৫ হাজার অভিবাসী গ্রেপ্তার

স্বামীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল স্ত্রীরও

সাত মাসের মেয়েকে হত্যার মামলায় বাবার ৩ দিনের রিমান্ড

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৮

রেমিট্যান্সে বড় গতি, ২৫ দিনে এলো ২৮ হাজার কোটি টাকা