,

ভারতে গরু মেরে সাম্প্রদায়িক অশান্তি সৃষ্টির ষড়যন্ত্র ফাঁস

news-image

অনলাইন ডেস্ক : গোহত্যার অভিযোগে ভারতের উত্তর প্রদেশে দুই ব্যক্তিকে গ্রেফতার করছে পুলিশ। একই সঙ্গে একটি ষড়যন্ত্র সামনে এসেছে যেখানে, যেখানে ওই গরু হত্যার মাধ্যমে সাম্প্রদায়িক অশান্তি সৃষ্টির চেষ্টা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

গোন্ডা জেলার পুলিশ সুপার উমেশ কুমার সিং জানিয়েছেন, ‘কাটরা বাজার এলাকার একটি গ্রাম থেকে রবিবার গভীর রাতে দুইটি বাছুর চুরি যায়। তারপর সেগুলোর গলাকেটে ফেলা হয়। সে সময় রাসসেবক আর মঙ্গল নামের দুইজনকে পালাতে দেখে ফেলেছিলেন কয়েকজন বাসিন্দা। এরপর তারাই পুলিশে খবর দেয়। খবর পেয়ে তাদের গ্রেফতার করা হয়।

ওই দুটি বাছুরের মরদেহ পাওয়ার পর এলাকায় সাম্প্রদায়িক উত্তেজনা ছড়িয়েছিল বলেও স্বীকার করে উমেশ কুমার সিং জানান, প্রচুর পুলিশ পাঠাতে হয়েছিল পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে। তবে দুইজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করতেই ষড়যন্ত্রটা জানা যায়। তারা পরিকল্পনা করেই বাছুর দুইটি চুরি করে কেটে ফেলেছিল। একটা বড় কিছু ঘটানোর পরিকল্পনা হয়েছিল, সেটাই এখন জানার চেষ্টা করা হচ্ছে। ওই দুই ব্যক্তিকে দ্রুত গ্রেফতার না করা গেলে পরিস্থিতির অবনতি হতে পারতো বলেও মনে করেন তিনি।

এরপর শনি আর রবিবার উত্তরপ্রদেশ আর বিহার রাজ্যের বেশ কয়েকটি এলাকায় সাম্প্রদায়িক উত্তেজনা ছড়িয়েছিল।
ওই সময়টা হিন্দুদের দশেরা, নবরাত্রি, দুর্গাপূজার মতো বড় উৎসবগুলোর মৌসুম। একই সঙ্গে মুসলমানদের মহররমও ছিল একই সময়ে।

কানপুর, বালিয়া এবং আগ্রায় অশান্তি ছড়িয়েছিল। অনেক দোকান, গাড়ি ভাঙচুর করা হয়।

আগ্রায় দশেরার অনুষ্ঠানের পরে ক্রমাগত শূন্যে গুলি ছুঁড়ে আতঙ্ক সৃষ্টি করার অভিযোগে কট্টর হিন্দুত্ববাদী দুটি সংগঠনের ৮০ জন সদস্যকে গ্রেফতার করা হয়েছে।

বিহারের জামুইতেও উত্তেজনা ছড়িয়েছিল দুর্গাপূজা আর মহররমের মিছিল মুখোমুখি এসে যাওয়ায়।

এ জাতীয় আরও খবর

ড. ইউনূসকে হেনস্তা, শেখ হাসিনাকে দায়ী করলেন জামায়াত আমির

নবীকে নিয়ে কটূক্তির অভিযোগে জাবি শিক্ষার্থী সাময়িক বহিষ্কার

নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার, ২৪ জেলের কারাদণ্ড

ডেঙ্গু রোধে পাড়া-মহল্লায় মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

পীরগঞ্জে নির্মাণাধীন ভবনের ছাদ ধসে দুই শ্রমিক নিহত

সাগরে তেল-গ্যাস অনুসন্ধানে দরপত্রের সময় বাড়ল

ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৫৪

পুলিশি পাহারায় চুয়েট ছাড়লেন উপাচার্য, ক্যাম্পাসে না ফেরার শর্ত

নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় সরকারের নিন্দা

৩৫ বছরের বেশি বয়সে আইনজীবী হওয়ার সুযোগ বন্ধের উদ্যোগ

বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের মৃত্যু

হামলার আশঙ্কায় নিরাপদ প্রাসাদে সরানো হচ্ছে সৌদি যুবরাজকে