,

ট্রাম্প বিরোধী অবস্থান নিলেন ম্যাটিস

news-image

আন্তর্জাতিক ডেস্ক : মার্কিন প্রতিরক্ষামন্ত্রী জিম ম্যাটিস বলেছেন, ছয় জাতিগোষ্ঠীর সঙ্গে ইরানের স্বাক্ষরিত পরমাণু সমঝোতা আমেরিকার জাতীয় স্বার্থ রক্ষা করে বলে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের উচিত এই সমঝোতা বাস্তবায়ন করা।

মঙ্গলবার মার্কিন সিনেটের এক শুনানিতে এই মন্তব্য করেন ম্যাটিস। এই বক্তব্যের মাধ্যমে তিনি ইরানের পরমাণু সমঝোতা সম্পর্কে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের উল্টোঅবস্থান নিলেন। খবর : এএফপির।

ট্রাম্প দাবি করেছেন, এই সমঝোতা তার প্রশাসনের জন্য বিব্রতকর পরিস্থিতি তৈরি করেছে। তিনি একাধিকার এই সমঝোতা বাতিল করারও হুমকি দিয়েছেন।

ইরানের পরমাণু সমঝোতা আমেরিকার জাতীয় স্বার্থ রক্ষা করবে বলে আপনি বিশ্বাস করেন কিনা- একজন সিনেটরের এমন প্রশ্নের জবাবে ম্যাটিস বলেন, ‘জ্বি, সিনেটর, আমি বিশ্বাস করি।’ এরপর তিনি আরো বলেন, ‘আমরা যদি নিশ্চিত হতে পারি যে, ইরান এই সমঝোতা বাস্তবায়ন করছে, আমরা যদি স্থির সিদ্ধান্তে আসতে পারি যে, এই সমঝোতা আমাদের স্বার্থ রক্ষা করবে তাহলে নিশ্চিতভাবেই আমাদের তা বাস্তবায়ন করা উচিত।’

মার্কিন প্রতিরক্ষামন্ত্রী আরো বলেন, যতক্ষণ পর্যন্ত ইরানের পরমাণু সমঝোতা আমেরিকার স্বার্থের বিরুদ্ধে যাচ্ছে বলে প্রমাণিত না হচ্ছে ততক্ষণ পর্যন্ত প্রেসিডেন্ট ট্রাম্পের উচিত এটি বাস্তবায়ন করা।

২০১৫ সালে ছয় জাতিগোষ্ঠীর সঙ্গে ইরানের স্বাক্ষরিত পরমাণু সমঝোতা অনুযায়ী তেহরান নিজের শান্তিপূর্ণ পরমাণু কর্মসূচিতে কিছুটা সীমাবদ্ধতা আরোপে সম্মত হয়। এর বিনিময়ে ইরানের ওপর আরোপিত পরমাণু কর্মসূচিকেন্দ্রীক নিষেধাজ্ঞা তুলে নিতে রাজি হয় পাশ্চাত্য।

এ জাতীয় আরও খবর

ড. ইউনূসকে হেনস্তা, শেখ হাসিনাকে দায়ী করলেন জামায়াত আমির

নবীকে নিয়ে কটূক্তির অভিযোগে জাবি শিক্ষার্থী সাময়িক বহিষ্কার

নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার, ২৪ জেলের কারাদণ্ড

ডেঙ্গু রোধে পাড়া-মহল্লায় মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

পীরগঞ্জে নির্মাণাধীন ভবনের ছাদ ধসে দুই শ্রমিক নিহত

সাগরে তেল-গ্যাস অনুসন্ধানে দরপত্রের সময় বাড়ল

ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৫৪

পুলিশি পাহারায় চুয়েট ছাড়লেন উপাচার্য, ক্যাম্পাসে না ফেরার শর্ত

নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় সরকারের নিন্দা

৩৫ বছরের বেশি বয়সে আইনজীবী হওয়ার সুযোগ বন্ধের উদ্যোগ

বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের মৃত্যু

হামলার আশঙ্কায় নিরাপদ প্রাসাদে সরানো হচ্ছে সৌদি যুবরাজকে