,

নয় মাসে যুক্তরাষ্ট্রে গুলিতে নিহত ১১ হাজার ৬২১ জন

news-image

লাস ভেগাসের কনসার্টে রবিবার বন্দুকধারীর গুলিতে এ পর্যন্ত নিহত হয়েছেন ৫৯ জন। অার এরই মধ্যে ভয়াবহ তথ্য প্রকাশ করল দেশটির সহিংসতা পর্যবেক্ষণ সংস্থা গান ভায়োলেন্স আর্কাইভের (জিভিএ)।
যেখানে সংস্থাটি দাবি করেছে যুক্তরাষ্ট্রে চলতি বছরের এখন পর্যন্ত গুলিতে প্রাণ হারিয়েছে ১১ হাজার ৬২১ জন মানুষ। আহত হয়েছেন ২৩ হাজার ৪৩৩ জন।

মঙ্গলবার জিভিএ’র বরাত দিয়ে এ তথ্য প্রকাশ করেছে দেশটির বিভিন্ন সংবাদমাধ্যম। জিভিএ’র তথ্যমতে, বিগত ২০১৩ সালের জানুয়ারি থেকে এখন পর্যন্ত ১ হাজার ৭৩৫ দিনে যুক্তরাষ্ট্রে ১ হাজার ৫১৬টি ম্যাস শুটিং বা গণহারে গুলির ঘটনা ঘটেছে। আর এ বছরই গণহারে গুলির ঘটনা ঘটেছে ২৭৩টি।

আর কেবল যদি গুলির ঘটনাই ধরা হয়, তাতে এ বছরের এখন পর্যন্ত ৯ মাস ১ দিনেই প্রাণ গেছে ১১ হাজার ৬২১ জনের। আহত হয়েছেন ২৩ হাজার ৪৩৩ জন।

অবাধে অস্ত্র বহন নিষিদ্ধে বারবার ব্যক্তিগত অস্ত্র নিয়ন্ত্রণ আইন পাসের উদ্যোগ নিয়েও যুক্তরাষ্ট্র প্রশাসন বরাবরই ব্যর্থ হয়েছে। রোববারের এই ঘটনা সেই আইনটিকেই আলোচনায় আনলো। যদিও শহুরে মার্কিনিরা এই আইনের পক্ষে থাকলেও প্রত্যন্ত অঞ্চলের বাসিন্দারা ব্যক্তিগত সুরক্ষার প্রশ্নে এই আইনের বিরুদ্ধে।

সূত্র: সিবিএস নিউজ

এ জাতীয় আরও খবর

ড. ইউনূসকে হেনস্তা, শেখ হাসিনাকে দায়ী করলেন জামায়াত আমির

নবীকে নিয়ে কটূক্তির অভিযোগে জাবি শিক্ষার্থী সাময়িক বহিষ্কার

নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার, ২৪ জেলের কারাদণ্ড

ডেঙ্গু রোধে পাড়া-মহল্লায় মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

পীরগঞ্জে নির্মাণাধীন ভবনের ছাদ ধসে দুই শ্রমিক নিহত

সাগরে তেল-গ্যাস অনুসন্ধানে দরপত্রের সময় বাড়ল

ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৫৪

পুলিশি পাহারায় চুয়েট ছাড়লেন উপাচার্য, ক্যাম্পাসে না ফেরার শর্ত

নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় সরকারের নিন্দা

৩৫ বছরের বেশি বয়সে আইনজীবী হওয়ার সুযোগ বন্ধের উদ্যোগ

বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের মৃত্যু

হামলার আশঙ্কায় নিরাপদ প্রাসাদে সরানো হচ্ছে সৌদি যুবরাজকে