সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

দুর্বৃত্তদের কোনো ধর্ম আর দল থাকতে পারে না : ওবায়দুল কাদের

news-image

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশের বৌদ্ধ সম্প্রদায় এবং সব ধর্মের অনুসারীদের উদ্দেশে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, দুর্বৃত্তদের কোনো ধর্ম আর দল থাকতে পারে না। যারা দলীয় পরিচয় দিয়ে কোনো নির্দিষ্ট ধর্মের অনুসারীদের ওপর হামলা করে, তারাই দুর্বৃত্ত।

বৌদ্ধদের প্রবারণা পূর্ণিমা উপলক্ষে আজ বুধবার সকালে রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগের সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে শুভেচ্ছা বিনিময় করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এ সময় বাংলাদেশের সম্মিলিত বৌদ্ধ সমাজের নেতারা উপস্থিত ছিলেন।

ওবায়দুল কাদের বলেন, রোহিঙ্গা ইস্যু কাজে লাগিয়ে কেউ যেন সাম্প্রদায়িক বিভাজন তৈরি করতে না পারে, সেদিকে খেয়াল রাখবেন। যারা ধর্মীয় সম্প্রীতি নষ্ট করতে চায়, তারা যে দলেরই হোক, তারা দুর্বৃত্ত। আবেগ বা ক্ষোভের বশে কেউ আপনাদের সঙ্গে খারাপ ব্যবহার করলে মুখ বুজে থাকবেন না, সঙ্গে সঙ্গে স্থানীয় জনপ্রতিনিধিকে জানাবেন।

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, সনাতন ধর্মাবলম্বীদের পূজায় কোনো ধরনের বিশৃঙ্খলা হয়নি। এ রকম প্রবারণা পূর্ণিমাও শান্তিপূর্ণভাবে উদ্‌যাপিত হবে, এ জন্য সব ধরনের ব্যবস্থা নেওয়া হবে। তিনি বলেন, নিজেদের সংখ্যালঘু ভাবার দরকার নেই। এটা ভাবলে মনের মধ্যে ভীতির সৃষ্টি হবে।এমন ভাবনার কোনো প্রয়োজন নেই।

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ, দীপু মণি, আবদুর রহমান, সাংগঠনিক সম্পাদক আহমেদ হোসেন, খালিদ মাহমুদ চৌধুরী, বাংলাদেশের সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক দিলীপ বড়ুয়া প্রমুখ উপস্থিত ছিলেন।

এ সময় বাংলাদেশ বৌদ্ধ ফেডারেশনের সভাপতি অসীম রঞ্জন বড়ুয়া, আন্তর্জাতিক বৌদ্ধ বিহারের ভিক্ষু ধর্মমিত্র মহাথেরো, বাংলাদেশ বৌদ্ধ সমিতি ঢাকা অঞ্চলের সভাপতি দীপাল চন্দ্র বড়ুয়া প্রমুখ শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

এ জাতীয় আরও খবর

আমড়া খাওয়ার এই উপকারিতাগুলো জানতেন?

কাহানি থ্রি-তে বিদ্যা বালান নয়, মূল চরিত্রে ইয়ামি গৌতম

২০২৬-২৭ অর্থবছর: রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে : আইনমন্ত্রী

যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২০

কলকাতার ‘পাখি’ এবার ঢাকাই সিনেমার ‘চামেলি’

সৌদিতে এক সপ্তাহে প্রায় ১৫ হাজার অভিবাসী গ্রেপ্তার

স্বামীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল স্ত্রীরও

সাত মাসের মেয়েকে হত্যার মামলায় বাবার ৩ দিনের রিমান্ড

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৮

রেমিট্যান্সে বড় গতি, ২৫ দিনে এলো ২৮ হাজার কোটি টাকা