,

ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্টে মিয়ানমারের বিরুদ্ধে মামলা

news-image

এনআরবি নিউজ : রোহিঙ্গাদের গণহত্যা, ধর্ষণ, বাড়িঘরে অগ্নিসংযোগ, মানবতাবিরোধী বিভিন্ন জঘন্য অপরাধ এবং রোহিঙ্গা জনগোষ্ঠীকে মিয়ানমার থেকে নিশ্চিহ্ন করার অভিযোগের সুষ্ঠু তদন্ত ও ন্যায্য বিচারের জন্য দেশটির সশস্ত্র ও নিরাপত্তা বাহিনীর কঠিন শাস্তির দাবিতে মামলা হয়েছে। গত সোমবার নেদারল্যান্ডের হেগে অবস্থিত ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্ট এবং ইন্টারন্যাশনাল কোর্ট অব জাস্টিস-এ মামলাটি দায়ের করেছেন নিউইয়র্কে বসবাসরত বাংলাদেশ সুপ্রিম কোর্টের সাবেক আইনজীবী অ্যাডভোকেট এম এ কাইয়ূম চৌধুরী।

আদালত এ মামলাটি গ্রহণের সত্যতা এই প্রতিবেদকের কাছে স্বীকার করেছে।
একই সঙ্গে মিয়ানমারে রোহিঙ্গা জনগোষ্ঠীর উপর অবিলম্বে গণহত্যা, ধর্ষণ, অমানবিক নির্যাতন, রোহিঙ্গাদের বাড়িঘরে অগ্নিসংযোগ করে তাদেরকে মিয়ানমার থেকে বিতাড়ন, নারী ও শিশুসহ সকল রোহিঙ্গার প্রতি অবিচার ও নাগরিকদের প্রাপ্য মৌলিক অধিকার থেকে বঞ্চিতকরণ ইত্যাদি জঘন্য অপরাধ ও মানবতা বিরোধী কার্যক্রম অবিলম্বে বন্ধ করার জন্য যথাযথ পদক্ষেপ ও আদেশ প্রদানের জন্য আবেদন জানানো হয়।

আদালতসমূহ যেন আদেশ প্রদান করেন-যাতে মিয়ানমার সরকার অবিলম্বে রোহিঙ্গা শরণার্থীদেরকে যথাযথ সম্মান, নিরাপত্তা ও নাগরিকত্ব প্রদানপূর্বক মিয়ানমারে তাদের বাড়িঘরে ফিরিয়ে নিয়ে যথাযথভাবে পুনর্বাসন করে, তাদের প্রতি সামাজিক ও রাষ্ট্রীয় ন্যায্য বিচার নিশ্চিত করে এবং তাদের শিক্ষা, স্বাস্থ্য চিকিৎসা, ধর্মীয় স্বাধীনতাসহ দেশের অন্যান্য নাগরিকদের মত সকল গণতান্ত্রিক ও মানবিক অধিকার প্রদান করে-এমন দাবি জানানো হয়েছে।

মিয়ানমার সরকার কর্তৃক গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধ সংঘটনের কারণে বাংলাদেশে রোহিঙ্গা শরণার্থী পরিস্থিতির ভয়াবহতায় বাংলাদেশ যে আর্থিক ক্ষতি, সামাজিক ও রাষ্ট্রীয় সমস্যার সম্মুখীন হয়েছে- তাই বাংলাদেশকে যথাযথ ক্ষতিপূরণ প্রদানের জন্য মিয়ানমার সরকারের বিরুদ্ধে, যথাযথ ডিক্রি প্রদান করার জন্যও আন্তর্জাতিক আদালতসমূহে দাবি জানানো হয়।

এ জাতীয় আরও খবর

ড. ইউনূসকে হেনস্তা, শেখ হাসিনাকে দায়ী করলেন জামায়াত আমির

নবীকে নিয়ে কটূক্তির অভিযোগে জাবি শিক্ষার্থী সাময়িক বহিষ্কার

নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার, ২৪ জেলের কারাদণ্ড

ডেঙ্গু রোধে পাড়া-মহল্লায় মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

পীরগঞ্জে নির্মাণাধীন ভবনের ছাদ ধসে দুই শ্রমিক নিহত

সাগরে তেল-গ্যাস অনুসন্ধানে দরপত্রের সময় বাড়ল

ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৫৪

পুলিশি পাহারায় চুয়েট ছাড়লেন উপাচার্য, ক্যাম্পাসে না ফেরার শর্ত

নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় সরকারের নিন্দা

৩৫ বছরের বেশি বয়সে আইনজীবী হওয়ার সুযোগ বন্ধের উদ্যোগ

বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের মৃত্যু

হামলার আশঙ্কায় নিরাপদ প্রাসাদে সরানো হচ্ছে সৌদি যুবরাজকে