সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

‘কাতালোনিয়ার স্বাধীনতা ঘোষণা কয়েক দিনের বিষয়’

news-image

 

আন্তর্জাতিক ডেস্ক : কাতালান নেতা বলেছেন, ‘স্পেন থেকে আলাদা হয়ে কাতালোনিয়ার স্বাধীনতা ঘোষণা কয়েক দিনের বিষয়মাত্র।’

রোববারের গণভোটের পর প্রথম দেওয়া সাক্ষাৎকারে স্বায়ত্তশাসিত কাতালোনিয়া অঞ্চলের নেতা ও প্রেসিডেন্ট চার্লস পুইগডিমন্ট বিবিসিকে এ কথা বলেছেন। তিনি বলেছেন, ‘এই সপ্তাহের শেষে বা আগামী সপ্তাহের শুরুতে তার সরকার কাজ শুরু করবে।’

এদিকে, স্পেনের রাজা ষষ্ঠ ফেলিপ গণভোট আয়োজনের কড়া সমালোচনা করেছেন। তিনি বলেছেন, ‘গণভোটের আয়োজকরা নিজেদের আইনের বাইরে নিয়ে গেছেন।’ স্পেনের পরিস্থিতিকে ‘খুবই চরম’ উল্লেখ করে ঐক্যের ডাক দিয়েছেন তিনি।

অন্যদিকে, ভোটের সময় স্পানিশ পুলিশের সহিংসতার বিরুদ্ধে মঙ্গলবার হাজার হাজার কাতালান বিক্ষোভ করেছে। তাদের ধর্মঘটে অচল হয়ে যায় কাতালোনিয়া অঞ্চল। উল্লেখ্য, রোববারের পুলিশি সহিংসতায় প্রায় ৯০০ কাতালান আহত হন। তবে স্থানীয় গণমাধ্যম বলেছে, এ ঘটনায় ৩৩ জন পুলিশ সদস্যও আহত হন।

সাক্ষাৎকারে কাতালোনিয়া অঞ্চলের প্রেসিডেন্ট পুইগডিমন্টের কাছে জানতে চাওয়া হয়- যদি স্পেনের কেন্দ্রীয় সরকার হস্তক্ষেপ করে এবং কাতালোনিয়া আঞ্চলিক সরকারের নিয়ন্ত্রণ নেয়, তখন কী হবে। উত্তরে তিনি বলেন, ‘এটি এমন এক ভুল হবে, যা সবকিছু বদলে দেবে।’

পুইগডিমন্ট বলেন, স্পেনের কেন্দ্রীয় সরকার ও তার আঞ্চলিক সরকারের মধ্যে বর্তমানে কোনো যোগাযোগ নেই। তবে এই সপ্তাহের শেষে অথবা আগামী সপ্তাহের শুরুতে তার সরকার কাজ শুরু করবে।

সোমবার ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) এক বিবৃতিতে বলেছে, কাতালোনিয়ার গণভোট স্পেনের অভ্যন্তরীণ বিষয়। কিন্তু এর সঙ্গে একমত নন পুইগডিমন্ট। মঙ্গলবার রাজার ভাষণের কয়েক ঘণ্টা আগে বিবিসির সঙ্গে কথা বলেন তিনি।

জাতির উদ্দেশে দেওয়া টেলিভিশন ভাষণে রাজা ষষ্ঠ ফেলিপ বলেন, যেসব কাতালান নেতা ভোটের আয়োজন করেছে, তারা রাষ্ট্রের শক্তিকে অসম্মান করেছে। তারা আইনের শাসনের গণতান্ত্রিক নীতি ভঙ্গ করেছে।

গণভোটের আগেই একে অবৈধ বলে আসছে স্পেনের কেন্দ্রীয় সরকার। তবে রাজা তার ভাষণে বলেছেন, ‘যেকোনো কঠিন সময় পাড়ি দিতে পারে স্পেন।’

এ জাতীয় আরও খবর

আমড়া খাওয়ার এই উপকারিতাগুলো জানতেন?

কাহানি থ্রি-তে বিদ্যা বালান নয়, মূল চরিত্রে ইয়ামি গৌতম

২০২৬-২৭ অর্থবছর: রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে : আইনমন্ত্রী

যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২০

কলকাতার ‘পাখি’ এবার ঢাকাই সিনেমার ‘চামেলি’

সৌদিতে এক সপ্তাহে প্রায় ১৫ হাজার অভিবাসী গ্রেপ্তার

স্বামীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল স্ত্রীরও

সাত মাসের মেয়েকে হত্যার মামলায় বাবার ৩ দিনের রিমান্ড

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৮

রেমিট্যান্সে বড় গতি, ২৫ দিনে এলো ২৮ হাজার কোটি টাকা