,

ব্রাহ্মণবাড়িয়ার ফুটবলের ঐতিহ্য, জনপ্রিয়তার বিকাশে সম্মিলিতভাবে ভ’মিকা রাখতে হবে-জেলা প্রশাসক

news-image

ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসক রেজওয়ানুর রহমান বলেছেন, সরকার ক্রীড়াংগনের উন্নয়ন সমৃদ্ধির জন্য আন্তরিকভাবে বিভিন্ন পদক্ষেপ বাস্তবায়ন করছে। আমাদের দেশে ফুটবল খেলার ঐতিহ্য রয়েছে এবং এ খেলার ব্যাপক জনপ্রিয়তাও ছিল। এখন ফুটবলের মাঠ স্টেডিয়াম সহ সব কিছুর উন্নয়ন হলেও ফুটবল মাঠে দর্শক পূর্বের মতো নেই। তিনি ফুটবল খেলার আয়োজনে এবং মান উন্নয়নে আর্থিক সহ সব ধরনের সহযোগিতা করার কথা উল্লেখ করে বলেন, ফুটবলের জনপ্রিয়তা বৃদ্ধিতে সবাইকে এগিয়ে আসতে হবে , নতুন প্রজন্মকে ফুটবল খেলায় সম্পৃক্ত এবং ক্লাবগুলোকে গতিশীল করে ফুটবলের ঐতিহ্য বিকাশে সম্মিলিতভাবে ভ’মিকা রাখতে হবে।
গতকাল মঙ্গলবার জেলা ফুটবল এসোসিয়েশন ব্রাহ্মণবাড়িয়ার উদ্যোগে জাতীয় বীর আবদুল কুদ্দুস মাখন প্রথম বিভাগ ফুটবল লীগ ২০১৬ এর পুরস্কার বিতরণ অনুষ্টানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ আহবান জানান।
নিয়াজ মুহম্মদ স্টেডিয়ামে জেলা ফুটবল এসোসিয়েশন ব্রাহ্মণবাড়িয়ার সভাপতি এড. ইউসুফ কবীর ফারুক এর সভাপতিত্বে অনুষ্টানে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মোঃ আসাদুজ্জামান,অতিরিক্ত পুলিশ সুপার মোঃ ইকবাল হোসাইন, নেজারত ডেপুটি কালেক্টর মোঃ আসলাম হোসাইন, সিনিয়র সাংবাদিক ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবের সাবেক সভাপতি মোহাম্মদ আরজু, প্রেস ক্লাবের সিনিয়র সহ সভাপতি আল আমীন শাহীন । ফুটবল লীগ পরিচালনা কমিটির চেয়ারম্যান এনামুল হকের সঞ্চালনায় সবাইকে স্বাগত জানান জেলা ফুটবল এসোসিয়েশন ব্রাহ্মণবাড়িয়ার সাধারণ সম্পাদক মহিম চৌধুরী, শুভেচ্ছা বক্তব্য রাখেন এসোসিয়েশনের সহ সভাপতি মোঃ আবুল কাশেম ক্রীড়া সংগঠক মনিরুল আলম , নোমান রেফারীদের পক্ষে আবু সাঈদ রনি প্রমুখ।
অনুষ্ঠানে জাতীয় বীর আবদুল কুদ্দুস মাখন প্রথম বিভাগ ফুটবল লীগ ২০১৬ এর চ্যাম্পিয়ন ইয়ংস্টার তানভীর স্মৃতি সংঘ এবং রানার আপ মোহামেডান স্পোটিং ক্লাবকে ট্রফি দেয়া হয় । এছাড়া শ্রেষ্ঠ খেলোয়ার শামীম, সর্বোচ্চ গোলদাতা রকি, ক্রীড়া সংবাদিক মোহাম্মদ আরজু ও আল আমীন শাহীন এবং অংশগ্রহণ কারীকে বিভিন্ন দলকে ক্রেস্ট প্রদান করা হয়।
পরে জেলা প্রশাসক রেজওয়ানুর রহমান জেলা ফুটবল এসোসিয়েশনের নেতৃবৃন্দ এবং বিভিন্ন ফটবল ক্লাবের প্রতিনিধিদের সঙ্গে আসন্ন প্রথম বিভাগ ফুটবল
লীগ আয়োজন নিয়ে মত বিনিময় করেন। তিনি এসময় প্রথম বিভাগ ফুটবল লীগ সর্ব্বাত্মক সার্থক করতে সকলের আন্তরিকতা কামনা করেন।
অনুষ্ঠানে ঢাকা মোহামেডান ক্লাবের কৃতি ক্রীড়াবিদ আহসান উল্লাহ মন্টু, পৌর কাউন্সিলর শাহ মোঃ শরীফ ভান্ডারী , কৃতি ক্রিড়াবিদ মোঃ আবু মুসা খসরু, আতাউর রহমান ইয়াকুব, মোঃ আবেদ , সুভাষ দাস, মোঃ মাকসুদুর রহমান মোল্লা শাহীন,নাজমুল হক কামাল, প্রবীর, বুলবুল,শফিকুল ইসলাম মলাই সহ ক্রীড়াবিদ, বিভিন্ন ফুটবল দলের সংগঠক খেলোয়ার বৃন্দ উপস্থিত ছিলেন ।

 

 

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে