,

হাশমিকে ফিরিয়ে দিয়েছিলেন কোয়েল মল্লিক

news-image

বিনোদন ডেস্ক: বলিউডের অন্যতম আলোচিত সিনেমা গ্যাংস্টার। ২০০৬ সালে মুক্তিপ্রাপ্ত সিনেমাটিতে অভিনয় করেন ইমরান হাশমি, কঙ্গনা রাণৌত ও শাইনি আহুজা। এর মধ্য দিয়ে বলিউডের রুপালি জগতে অভিষেক হয় কঙ্গনার।

কিন্তু সিনেমায় কঙ্গনার চরিত্রটির জন্য নির্মাতা অনুরাগ বসুর প্রথম পছন্দ ছিল টলিউড অভিনেত্রী কোয়েল মল্লিক। সে সময় হাশমি ও শাইনির বিপরীতে অভিনয়ের প্রস্তাব ফিরিয়ে দেন কোয়েল।

সম্প্রতি ভারতীয় একটি সংবাদমাধ্যমে সাক্ষাৎকার দেন কোয়েল। এতে বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেন তিনি। সাক্ষাৎকারে গ্যাংস্টার সিনেমাটি ফিরিয়ে দেওয়ার ব্যাপারে তার কোনো অনুশোচনা রয়েছে কিনা জানতে চাওয়া হয় এ অভিনেত্রীর কাছে।

কোয়েল মল্লিক বলেন, ‘যখন অনুরাগ বসু (গ্যাংস্টার সিনেমার পরিচালক)আমাকে সিনেমাটিতে অভিনয়ের প্রস্তাব দেন, আমার মনে হয়েছিল-ওয়াও! কিন্তু গ্যাংস্টার সিনেমার আগে মার্ডার সিনেমাটি তৈরি হয়েছিল। সিনেমার কিছু দৃশ্য নিয়ে আমার আপত্তি ছিল। এমন না যে সিনেমাটি আমার হাত ফসকে গেছে, আমি চিন্তা-ভাবনা করেই সিনেমা না করার সিদ্ধান্ত নিয়েছিলাম এবং এ নিয়ে আমার কোনো অনুশোচনা নেই।’

তিনি আরো বলেন, ‘‘কঙ্গনা ও আমার মধ্যে অনেক পার্থক্য। তিনি নিজের যোগ্যতাতেই অনেক ভালো কাজ করছেন। গ্যাংস্টার দেখার পর আমি অনুরাগ বসুকে বলেছিলাম, কঙ্গনাকে আমার অনেক পছন্দ হয়েছে এবং তিনি বলেছিলেন, ‘তুই এটা করতে পারতি।’ সবাই নিজ নিজ কপাল নিয়ে জন্মায়। যতদিন আমি সুখে শান্তিতে আছি আমার কোনো অনুশোচনা নেই। ঈশ্বর সবাইকে কিছু না কিছু দিয়ে থাকেন। আমি নিজের জীবন নিয়ে থাকতেই পছন্দ করি। অন্যের ব্যাপারে নাক গলাতে পছন্দ করি না।”

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে