,

কপিল দেবের স্ত্রীর চরিত্রে ক্যাটরিনা!

news-image

বিনোদন ডেস্ক : বলিউড নির্মাতা কবির খান। ১৯৮৩ সালের ক্রিকেট ওয়ার্ল্ড কাপে ভারতীয় ক্রিকেট দলের বিজয় নিয়ে সিনেমা নির্মাণ করছেন তিনি। এতে সেই সময় ক্রিকেট দলের অধিনায়ক কপিল দেবের ভূমিকায় অভিনেতা রণবীর সিংকে দেখা যাবে। তবে নায়িকা চরিত্রে কাকে দেখা যাবে সেই বিষয়ে এখনো কোনো ঘোষণা দেওয়া হয়নি।

এতে রণবীর সিংয়ের বিপরীতে ক্যাটরিনা কাইফকে দেখা যাবে। কপিল দেবের স্ত্রী রোমি দেবের ভূমিকায় অভিনয় করবেন ক্যাটরিনা। ভারতীয় একটি সংবাদমাধ্যম এ তথ্য জানিয়েছে।

নির্মাতারা কবির খানের সঙ্গে ক্যাটরিনার সম্পর্কটা বেশ ভালো। এর আগে এ নির্মাতার নিউ ইয়র্ক, এক থা টাইগার এবং ফ্যান্থম সিনেমায় অভিনয় করেছেন ক্যাটরিনা। সবকিছু ঠিক থাকলে এটি তবে রণবীর সিংয়ের সঙ্গে ক্যাটরিনার প্রথম সিনেমা।

তবে এ প্রসঙ্গে একটি সূত্র সংবাদমাধ্যমে বলেন, ‘এখন পর্যন্ত মূল নায়িকা চরিত্রে কে অভিনয় করবেন তা নিশ্চিত করেননি কবির খান। অন্য দুজন নায়িকা ঠিক হয়ে গেছে। এর মধ্যে একজন নতুন মুখ এবং অন্যজনকে রণবীর সিংয়ের পরামর্শে নেয়া হচ্ছে।’

কয়েকদিন আগে সালমান খানের সঙ্গে টাইগার জিন্দা হ্যায় সিনেমার শুটিং শেষ করেছেন ক্যাটরিনা। বর্তমানে শাহরুখ খানের সঙ্গে আনন্দ এল রাইয়ের সিনেমার শুটিং করছেন তিনি। এছাড়া আমির খানের থাগস অব হিন্দুস্তান সিনেমায় দেখা যাবে এ অভিনেত্রীকে।

অন্যদিকে আগামী ১ ডিসেম্বর মুক্তি পাচ্ছে রণবীর সিং অভিনীত সঞ্জয় লীলা বানসালি পরিচালিত সিনেমা পদ্মাবতী। এতে আরো অভিনয় করছেন দীপিকা পাড়ুকোন ও শহিদ কাপুর। এছাড়া জয়া আখতারের গুল্লি বয় সিনেমায় দেখা যাবে তাকে। এতে এ অভিনেতার বিপরীতে অভিনয় করছেন আলিয়া ভাট।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে