,

শঙ্কায় আর্জেন্টিনার বিশ্বকাপে অংশগ্রহণ!

news-image

স্পোর্টস ডেস্ক :২০১৮ সালে রাশিয়ায় বসছে ফুটবলের মহাযজ্ঞের আসর। কিন্তু ফুটবলের এ মিলনমেলায় অনিশ্চিত আর্জেন্টিনা। বিশ্বকাপের বাছাই পর্বে ভালো করতে না পারায় ঝুঁকির মধ্যে রয়েছে আর্জেন্টিনার বিশ্বকাপে অংশগ্রহণ। ১৯৭০ সালের বিশ্বকাপে বাছাইপর্বের বাধা পেরিয়ে চূড়ান্ত পর্বে জায়গা করে নিতে ব্যর্থ হয়েছিল আর্জেন্টিনা। প্রায় চার যুগ পর সেই শঙ্কাই উঁকি দিচ্ছে কোচ হোর্হে সাম্পাওলির শিবিরে।

গত সেপ্টেম্বরে বিশ্বকাপ বাছাইয়ে পঞ্চম স্থানে থেকে উরুগুয়ে ও ভেনেজুয়েলার বিপক্ষে ম্যাচ শুরু করেছিল আর্জেন্টিনা। উরুগুয়ের বিপক্ষে গোলশূন্য এবং ভেনেজুয়েলার বিপক্ষে ১-১ এ ড্র করে একই অবস্থানে আর্জেন্টিনা। অথচ ম্যাচগুলোতে জিততে পারলে বিশ্বকাপ বাছাইয়ে সরাসরি খেলার সুযোগ হতো। অবশ্য সুযোগ এখনও আছে। এজন্য মেসিদের সামনে অপেক্ষা করছে কঠিন চ্যালেঞ্জ।

পেরু ও ইকুয়েডরের বিপক্ষে রয়েছে আরো দুটি ম্যাচ । রাশিয়া বিশ্বকাপে সরাসরি খেলার টিকিট পেতে হলে অবশ্যই এ দুটি ম্যাচ জিততে হবে দুইবারের বিশ্বচ্যাম্পিয়নকে। আর যদি পঞ্চম স্থানেই থাকে তবে আর্জেন্টিনাকে খেলতে হবে প্লে অফ। সেখানে তাদের প্রতিপক্ষ ওশেনিয়া অঞ্চলের চ্যাম্পিয়ন নিউজিল্যান্ডের বিপক্ষে। দুই লেগের ম্যাচগুলো হবে ৬ ও ১৪ নভেম্বর।

বাছাই পর্বে ১৬ ম্যাচ থেকে মাত্র ২৪ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার পঞ্চম অবস্থানে রয়েছে আর্জেন্টিনা। সমানসংখ্যক ম্যাচ থেকে ৩৭ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে রয়েছে ব্রাজিল। রেকর্ড পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল এরই মধ্যে বিশ্বকাপ নিশ্চিত করেছে।

অপরদিকে আগামী ৫ অক্টোবর আর্জেন্টিনার প্রতিপক্ষ পেরু। পাঁচদিন পর (১০ অক্টোবর) শেষ ম্যাচে তাদের লড়তে হবে ইকুয়েডরের বিপক্ষে। দেখা যাক ইনফর্ম মেসির মায়াবী জাদুতে আর্জেন্টিনার ভাগ্য পাল্টায় কিনা!

এ জাতীয় আরও খবর

সৌদিতে সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ২

গুমের পরিবারকে মিথ্যা মামলায় হয়রানির অভিযোগ হাবিবের

টুপটুপ রিসোর্টে আগুন: মালিককে প্রধান আসামি করে মামলা

জাতীয় পতাকার মর্যাদা রক্ষায় সৈনিকদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র