,

রোহিঙ্গা নিয়ে মন্তব্য: মুকুট হারালেন মিস মিয়ানমার

news-image

বিনোদন ডেস্ক :রাখাইন রাজ্যের চলমান ইস্যু নিয়ে মন্তব্য করায় মিয়ানমারের একটি সুন্দরী প্রতিযোগিতার বিজয়ীর নাম বাতিল করা হয়েছে।

মিস গ্র্যান্ড মিয়ানমার ২০১৭ জয়ী সোয়ে ইয়েন সি সম্প্রতি রাখাইনের চলমান ইস্যু নিয়ে মন্তব্য করেন। এর পরপরই মিস ইউনিভার্স মিয়ানমার অর্গানাইজার থেকে বলা হয়, তাকে দেয়া মুকুট, উত্তরীয়, পুরস্কারের অর্থ এবং ট্রফি এসব কিছুই ফেরত দিতে হবে।

সোয়ে ইয়েন সি সম্প্রতি একটি ভিডিও প্রকাশ করেন যেখানে তিনি বলেন, রাখাইনে যে সহিংসতা চলছে সেটার জন্য আরাকান রোহিঙ্গা স্যালভাশন আর্মি বা আরসা দায়ী। তিনি আরাসা কে আখ্যা দিয়েছেন ইসলামপন্থী সম্প্রসারণবাদি আন্দোলন হিসেবে।

তিনি আরো বলেন, আরসার পেছনে আন্তর্জাতিক ইন্ধন রয়েছে এবং যাদের লক্ষ্য বেসামরিক মানুষ। আরসা প্রতারণার মাধ্যমে আন্তর্জাতিক গণমাধ্যমের সহানুভূতি পাওয়ার চেষ্টা করছে।

তিন মিনিট ৪১ সেকেন্ডের এ ভিডিওটি প্রকাশের পর সামাজিক যোগাযোগের মাধ্যমে ভাইরাল হয়ে যায়। ভিডিওটিতে সোয়ে ইয়েন সি’র ভয়েসের সাথে মিয়ানমারের সহিংসতার বিভিন্ন স্থির চিত্র দেখানো হয়েছে।

এদিকে, মিস ইউনিভার্স মিয়ানমার অর্গানাইজারদের দাবি অনুযায়ী সোয়ে ইয়েন সি বলেছেন- তিনি তাঁর মুকুট, উত্তরীয়, পুরস্কারের অর্থ এবং ট্রফি সব কিছু ফিরিয়ে দেবেন একটি সম্মানজনক ইন্সটিটিউটের মাধ্যমে।

সোয়ে ইয়েন সি তার অফিসিয়াল ফেসবুক পেজে মিস ইউনিভার্স মিয়ানমার অর্গানাইজারদের বক্তব্যের প্রতিক্রিয়া জানিয়েছেন। সূত্র: বিবিসি

এ জাতীয় আরও খবর

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে

কয়েক দোকান ঘুরেও মিলছে না সয়াবিন তেল

পাত্তাই পেল না শ্রীলঙ্কা, বড় জয়ে সিরিজ নিশ্চিত করল ইংল্যান্ড

নিয়ন্ত্রণ হারিয়ে মাহিন্দ্রা ও সিএনজিকে ধাক্কা দিয়ে উল্টে গেল বাস, নিহত ২

ডিবি হেফাজতে ক্যান্টনমেন্ট থানার সেই ওসি

সারাদেশে একযোগে ৯৯ জন বিচারক বদলি

ছুটির দিনে সকালে ‘অস্বাস্থ্যকর’ ঢাকার বাতাস

ডিমের দাম ডজনে কমেছে ১০ টাকা, স্বস্তি ফেরেনি মাছ-মুরগিতে