সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ক্যান্সারে আক্রান্ত হওয়ায় প্রধান বিচারপতি ছুটি নিয়েছেন : আইনমন্ত্রী

news-image

নিজস্ব প্রতিবেদক : ক্যান্সারসহ নানাবিধ রোগে আক্রান্ত হওয়ায় প্রধান বিচারপতি ছুটি নিয়েছেন বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক।

তিনি বলেছেন, চিকিৎসার জন্য সাংবিধানিক নিয়ম অনুযায়ী তিনি (প্রধান বিচারপতি) ছুটি নিয়েছেন। ছুটির দরখাস্তে তিনি এসব উল্লেখ করেছেন।

মঙ্গলবার সচিবালয়ে নিজ দফতরে সাংবাদিকদের সামনে এসব কথা বলেন আইনমন্ত্রী।

আনিসুল হক বলেন, বিচারবিভাগ স্বাধীন হওয়ার পর প্রধান বিচারপতি নিজের ছুটি নিজেই নিয়ে থাকেন। এটিই সাংবিধানিক নিয়ম। সংবিধানের ৯৭ অনুচ্ছেদ অনুযায়ী প্রধান বিচারপতি অসুস্থ হওয়ায় দায়িত্ব পালনে যদি অপারগতা প্রকাশ করেন, তাহলে একজন ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি নিয়োগ দিতে হয়। আর এই বিষয়টি রাষ্ট্রপতিকে জানাতে হয়।

তিনি বলেন, প্রধান বিচারপতির ছুটি ও ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি নিয়োগের প্রজ্ঞাপনটি আইন মন্ত্রণালয়ে থেকে জারি করা হয়। পরে প্রধানমন্ত্রী হয়ে তা রাষ্ট্রপতির কাছে যায়।

আইনমন্ত্রী বলেন, সম্পূর্ণ আইনি প্রক্রিয়া মেনেই প্রধান বিচারপতির ছুটি ও ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি নিয়োগ দেয়া হয়েছে। এটা নিয়ে কোনো বিভ্রান্তি ছড়ানোর সুযোগ নেই।

প্রধান বিচারপতিকে ছুটিতে যেতে বাধ্য করা হয়েছে বলে অনেকে অভিযোগ করেছেন। বিষয়টি নিয়ে প্রশ্ন করা হলে আনিসুল হক বলেন, প্রধান বিচারপতিকে কেন্দ্র করে যারা স্পেক্যুলেশন বা বিভ্রান্তি ছড়াচ্ছেন, তারাই অসৎ উদ্দেশ্য হাসিলের চেষ্টা করছেন বলে আমার মনে হয়। দেশে যে গণতান্ত্রিক ধারা অব্যাহত আছে তারা তা রোধ করতে চাইছেন।

এ জাতীয় আরও খবর

আমড়া খাওয়ার এই উপকারিতাগুলো জানতেন?

কাহানি থ্রি-তে বিদ্যা বালান নয়, মূল চরিত্রে ইয়ামি গৌতম

২০২৬-২৭ অর্থবছর: রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে : আইনমন্ত্রী

যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২০

কলকাতার ‘পাখি’ এবার ঢাকাই সিনেমার ‘চামেলি’

সৌদিতে এক সপ্তাহে প্রায় ১৫ হাজার অভিবাসী গ্রেপ্তার

স্বামীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল স্ত্রীরও

সাত মাসের মেয়েকে হত্যার মামলায় বাবার ৩ দিনের রিমান্ড

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৮

রেমিট্যান্সে বড় গতি, ২৫ দিনে এলো ২৮ হাজার কোটি টাকা