,

উত্তর কোরিয়াকে ইন্টারনেট সংযোগ দিলো রাশিয়া

news-image

বহিঃর্বিশ্ব থেকে নতুন একটি ইন্টারনেট সংযোগ পেলো উত্তর কোরিয়া। বিকল্প এই সংযোগটি রাশিয়া থেকে পেয়েছে তারা। রাশিয়ার ট্রান্সটেলিকম নামে এক রুশ টেলিকমিউনিকেশনস প্রতিষ্ঠান উত্তর কোরিয়ার গ্রাহকদের জন্য নতুন একটি লিঙ্ক খুলেছে। সাইবার নিরপত্তা বিষয়ক সংস্থা ‘আউটফিট ফায়ার আই’র বরাত দিয়ে এ খবর জানিয়েছে সংবাদ সংস্থা রয়টার্স।

বিশেষজ্ঞরা মনে করছেন নতুন ইন্টারনেট সংযোগে উত্তর কোরিয়ার সাইবার সক্ষমতা আরও বাড়বে এবং একই সঙ্গে পাল্লা দিয়ে বাড়তে পারে দেশটির সাইবার হামলার পরিমাণও।

সাম্প্রতিক বেশ কয়েকটি সাইবার হামলার জন্য উত্তর কোরিয়াকে দায়ী করা হয়। এর মধ্যে যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ ব্যাংক হ্যাক করে বাংলাদেশের কয়েক’শো মিলিয়ন ডলার হাতিয়ে নেওয়া সহ সনি পিকচার্স হ্যাকিং এবং ওয়ানা ক্রাই রেনসোম এ্যাটাক উল্লেখযোগ্য।

জানা গেছে, উত্তর কোরিয়ার নতুন ইন্টারনেট সংযোগটি ১ সেপ্টেম্বর থেকে চালু করা হয়েছে। দেশটির সাম্প্রতিক পারমাণবিক কর্মসূচির জন্য বেশ কয়েকটি নিষেধাজ্ঞা আরোপ করেছে জাতিসংঘ। তবে, রাশিয়ার মাধ্যমে ইন্টারনেট সংযোগ প্রাপ্তি দেশটিকে ইন্টারনেট ব্যবহারে ভারসাম্য এনে দিবে। ফলে দেশটিতে চলমান বৈশ্বিক চাপ কিছুটা হলেও কমে যাবে। রয়টার্স

এ জাতীয় আরও খবর

ড. ইউনূসকে হেনস্তা, শেখ হাসিনাকে দায়ী করলেন জামায়াত আমির

নবীকে নিয়ে কটূক্তির অভিযোগে জাবি শিক্ষার্থী সাময়িক বহিষ্কার

নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার, ২৪ জেলের কারাদণ্ড

ডেঙ্গু রোধে পাড়া-মহল্লায় মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

পীরগঞ্জে নির্মাণাধীন ভবনের ছাদ ধসে দুই শ্রমিক নিহত

সাগরে তেল-গ্যাস অনুসন্ধানে দরপত্রের সময় বাড়ল

ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৫৪

পুলিশি পাহারায় চুয়েট ছাড়লেন উপাচার্য, ক্যাম্পাসে না ফেরার শর্ত

নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় সরকারের নিন্দা

৩৫ বছরের বেশি বয়সে আইনজীবী হওয়ার সুযোগ বন্ধের উদ্যোগ

বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের মৃত্যু

হামলার আশঙ্কায় নিরাপদ প্রাসাদে সরানো হচ্ছে সৌদি যুবরাজকে