,

এটা কোনো সিনেমার দৃশ্য নয়!

news-image

অনলাইন ডেস্ক : ছবিটা দেখে মনে হতে পারে এটা কোনো সিনেমার দৃশ্য। আসলে এটা কোনো সিনেমা বা শুটিংয়ের দৃশ্য নয়। যুক্তরাষ্ট্রের লাস ভেগাসে হামলার ঘটনায় জীবন-মৃত্যুর বিভীষিকাময় মুহূর্তের দৃশ্য এটি।

স্থানীয় সময় রোববার রাতে লাস ভেগাসে কনসার্টে বন্দুকধারী সহিংস হামলার সময় প্রিয় মানুষকে বাঁচানোর জন্য প্রাণন্তর চেষ্টা করেন এই যুবক। আর সেই দৃশ্য ক্যামেরাবন্দি হয়েছে। পরে এই ছবিটি সিএনএন’য়ে প্রকাশের পর তা ভাইরাল হয়ে যায়।

ছবিতে দেখা যাচ্ছে, মাটিতে কিংবা পিচঢালা পথে এক যুবক এক নারীকে জড়িয়ে ধরে আছেন। যা দেখে অনুমান করা যাচ্ছে- ওই যুবক ওই নারীকে সুরক্ষা করার জন্যই তার শরীরের উপুড় হয়ে সাপটে ধরে আছেন। দু ‘জনের চোখে মুখে ভয় আর আতঙ্ক স্পষ্ট। সে এক ভয়ংকর মুহূর্ত।

পাশে পড়ে থাকা পানির বোতল, ক্যান, স্যান্ডেল সহিংসতার চিত্রকে আরো ভয়াবহ করে তুলেছে। কেউ-কেউ ধারণা করেছেন তারা প্রেমিক যুগল। প্রেমিকাকে বাঁচাতে প্রেমিকের এই প্রচেষ্টা। অবশ্য তারা প্রেমিক যুগল কিনা সে বিষয়ে নিশ্চিত হওয়া যায়নি।

এদিকে, সিএনএন’য়ে প্রকাশিত ছবির ক্যাপশনে বলা হয়েছে, পরে ওই নারী ও পুরুষ উঠে দাঁড়ান এবং দ্রুত দৌড়ে দূরে চলে যান।

সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া ছবিটি নিজের ফেসবুক ওয়ালে পোস্ট করে বাংলােদেশর সংবাদকর্মী আবুল কালাম আজাদ লিখেছেন, ‘নিজের জীবন বাজি রেখে প্রিয়জনকে রক্ষার এমন দৃশ্য সিনেমায় কেবল মেলে! লাস ভেগাস শহরে বন্দুকধারীর হামলা থেকে তরুণীকে রক্ষার জন্য আজ এক তরুণ সে কাজটিই করেছেন। জানি না হে- তরুণ যুগল তোমরা অক্ষত আছ কিনা… জয় প্রেম, জয় তারুণ্য…জয় হোক জীবনের।’

প্রসঙ্গত, স্থানীয় সময় রোববার রাত ১০টার দিকে লাস ভেগাসে কনসার্টস্থলের পাশে থাকা মান্দালাই বে হোটেলের ৩২তলা থেকে স্টেফেন প্যাডক (৬৪) নামে এক বন্দুকধারী এলোপাতাড়ি গুলি চালায়। এতে নিহতের সংখ্যা বেড়ে হয়েছে ৫৯ জন এবং আহত হয়েছেন প্রায় ৫২৭ জন। পরে ওই বন্দুকধারী স্টেফেনও নিহত হয়েছে বলে খবরে বলা হয়।

এ জাতীয় আরও খবর

ড. ইউনূসকে হেনস্তা, শেখ হাসিনাকে দায়ী করলেন জামায়াত আমির

নবীকে নিয়ে কটূক্তির অভিযোগে জাবি শিক্ষার্থী সাময়িক বহিষ্কার

নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার, ২৪ জেলের কারাদণ্ড

ডেঙ্গু রোধে পাড়া-মহল্লায় মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

পীরগঞ্জে নির্মাণাধীন ভবনের ছাদ ধসে দুই শ্রমিক নিহত

সাগরে তেল-গ্যাস অনুসন্ধানে দরপত্রের সময় বাড়ল

ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৫৪

পুলিশি পাহারায় চুয়েট ছাড়লেন উপাচার্য, ক্যাম্পাসে না ফেরার শর্ত

নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় সরকারের নিন্দা

৩৫ বছরের বেশি বয়সে আইনজীবী হওয়ার সুযোগ বন্ধের উদ্যোগ

বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের মৃত্যু

হামলার আশঙ্কায় নিরাপদ প্রাসাদে সরানো হচ্ছে সৌদি যুবরাজকে