বুধবার, ৩রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

রোপা আমন মৌসুমে ব্রাহ্মনবাড়িয়ায় ধানের চারা জমজমাট ব্যবসা

news-image

তৌহিদুর রহমান নিটল ,ব্রাহ্মনবাড়িয়া : জমজমাট ব্রাহ্মনবাড়িয়ায় ধানের চারার ব্যবসা। রোপা আমন মৌসুমকে ঘিরে কৃষকদের নতুন ধান চাষের প্রস্তুতি চলছে । বাজার থেকে সংগ্রহ করছে বিভিন্ন জাতের ধানের চারা। জেলার নন্দনপুরে গড়ে উঠেছে ব্যতিক্রমধর্মী এ চারার (জালার) বাজার। সকাল থেকে গভীর রাত পর্যন্ত বেচা-কেনা চলছে। দূর দূরান্ত থেকে কৃষকরা আসছে এসব চারা সংগ্রহ করতে।
বন্যা মোকাবিলার পূর্ব প্রস্তুতি হিসাবে কৃষিসম্প্রসারণ অধিদপ্তর উদ্বুদ্ধকরনের মাধ্যমে চারা উৎপাদনের জন্য ৪ শতাধিক উৎসাহী কৃষকদের দিয়ে বানিজ্যিক ভাবে বীজতলা প্রস্তুত করে। এসব বীজ তলায় উৎপাদিত চারা কৃষকরা নিয়ে আসছে বাজারে। কুমিল্লা-সিলেট মহাসড়কের ব্রাহ্মনবাড়িয়ার নন্দনপুরে বসেছে এ বাজার। বিভিন্ন জাতের ধানের চারা নিয়ে এখানে সকাল থেকে গভীর রাত পর্যন্ত ব্যবসায়ীরা অপেক্ষা করছে । দূর -দূরান্ত থেকে কৃষকরা ছুটে আসছে এসব চারা সংগ্রহ করতে। প্রতি আটি চারা বিক্রি চচ্ছে ৮০ থেকে ১২০ টাকায়। ৬/৭ বছর আগে সীমিত পরিসরে এখানে চারা বেচা-কেনা হলেও এখন এ বাজারের পরিধি ক্রমশঃ বাড়ছে। পাশাপাশি বাড়ছে ক্রেতার সংখ্যাও। ব্যবসায়ীরা জানালেন প্রতিদিন ৪/৫ লক্ষ টাকার চারা ক্রয়-বিক্রয় হচ্ছে। প্রতি বছর ভাদ্র মাস থেকেই জমে উঠে চারার বাজার। বন্যার পানি কমে যাওয়ায় সাথে সাথে জমিতে নতুন ফসল রোপনের প্রস্তুতি নিচ্ছে কৃষকরা। নতুন ফসলের আশায় বাইশ, খাসা, নাজিরশাইল, বীনা শাইল, গাইন্ধার চারার চারা সংগ্রহ করছে কৃষক। চলতি বছর চারার বাজার মোটামুটি ভাল বলে বিক্রেতারা জানিয়েছেন।

সরজমিনে ঘুরে কথা হয় কৃষক রেনু মিয়ার সাথে। তিনি জানান ,কানি প্রতি ৮০০/১০০০ টাকা দরে ধানের চারা বিক্রী হচ্ছে। আমাদের এখানে প্রচুর পরিমান চারা আছে। দেশের বিভিন্ন স্থানে কমমূল্যে চারা সরবরাহ করা হয়।
চারা ব্যবসায়ী মোঃ সোলায়মান ,অনোয়ার ও লিয়াকত মিয়া জানান জানান , সকাল থেকে রাত ১২ টা পর্যন্ত চারা বেচা-কেনা হয়। বাইশ, খাসা, নাজিরসাইল, কালিজিরা, গাইন্ধার চারা বেচা হয়।
প্রতিদিন অন্তত ৩/৫ লাখ টাকার চারা বেচা-কেনা হয় । পানি কমতে থাকায় বাড়ছে ধানের চারা বিক্রী। প্রতি কানি জমির চারা ১০০০ থেকে ১২০০ টাকা দরে বিক্রী করা হয়। এতে ১৬/২০হাজার টাকা লাভ হয়। খুলনা, বগুড়া, সিরাজগঞ্জ সহ দেশের বিভিন্ন প্রান্ত থেকে ক্রেতারা এসে ধানের চারা নিয়ে যায়।
জেলা কৃষিসম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ আবু নাছের জানান , বন্যার কথা চিন্তা করেই আমরা পূর্ব প্রস্ততি হিসেবে বানিজ্যিক ভিত্তিতে এসব বীজতলা প্রস্তুত করার সিদ্ধান্ত নেই। সেভাবেই বীজতলা প্রস্তুত হয়। কৃসকের প্রয়োজনে এখন তা বাজারে তা বিক্রী হচ্ছে।