,

শ্রীনগরে সেনা ক্যাম্পে হামলা, নিহত ১

news-image

অনলাইন ডেস্ক : ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের গ্রীষ্মকালীন রাজধানী শ্রীনগরে সেনা ক্যাম্পে হামলা চালিয়েছে সন্দেহভাজন জঙ্গিরা। স্থানীয় সময় আজ মঙ্গলবার ভোর ৪টার দিকে এই সন্ত্রাসী হামলা শুরু হয়।

এ ঘটনায় এখন পর্যন্ত একজনের লাশ উদ্ধার করা হয়েছে। নিহত ব্যক্তি আক্রমণকারী বলে সন্দেহ করছে পুলিশ। আহত হয়েছেন ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) তিন সদস্য।

কর্তৃপক্ষ জানায়, নিরাপত্তা বাহিনীর সঙ্গে হামলাকারীদের গুলি বিনিময় চলছে। বিএসএফ কর্মকর্তারা জানান, হামলাকারীরা ক্যাম্প সীমানার ভেতরে একটি বাড়িতে এখনো অবস্থান নিয়ে আছে।

এটিকে আত্মঘাতী হামলা বলছে পুলিশ। ভারতীয় গণমাধ্যমের বরাত দিয়ে বিবিসি অনলাইনের প্রতিবেদনে বলা হয়, একজন নিহত হয়েছে বলে খবর পাওয়া গেছে। ধারণা করা হচ্ছে, নিহত ব্যক্তি হামলাকারীদের একজন।

শ্রীনগরের এই সেনা ক্যাম্পটি ওখানকার আন্তর্জাতিক বিমানবন্দরের ঠিক পাশেই অবস্থিত এবং সুরক্ষিত এলাকা।

এ জাতীয় আরও খবর

ড. ইউনূসকে হেনস্তা, শেখ হাসিনাকে দায়ী করলেন জামায়াত আমির

নবীকে নিয়ে কটূক্তির অভিযোগে জাবি শিক্ষার্থী সাময়িক বহিষ্কার

নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার, ২৪ জেলের কারাদণ্ড

ডেঙ্গু রোধে পাড়া-মহল্লায় মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

পীরগঞ্জে নির্মাণাধীন ভবনের ছাদ ধসে দুই শ্রমিক নিহত

সাগরে তেল-গ্যাস অনুসন্ধানে দরপত্রের সময় বাড়ল

ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৫৪

পুলিশি পাহারায় চুয়েট ছাড়লেন উপাচার্য, ক্যাম্পাসে না ফেরার শর্ত

নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় সরকারের নিন্দা

৩৫ বছরের বেশি বয়সে আইনজীবী হওয়ার সুযোগ বন্ধের উদ্যোগ

বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের মৃত্যু

হামলার আশঙ্কায় নিরাপদ প্রাসাদে সরানো হচ্ছে সৌদি যুবরাজকে