,

লাস ভেগাসে হামলায় আইএস জড়িত নয় : এফবিআই

news-image

দি ইনডিপেনডেন্ট : যুক্তরাষ্ট্রের লাস ভেগাসে কনসার্টে হামলায় জঙ্গি সংগঠন আইএসের কোনো সম্পৃক্ততা পাওয়া যায়নি বলে জানিয়েছে দেশটির কেন্দ্রীয় তদন্ত ব্যুরো (এফবিআই)।

আজ সোমবার একটি বিবৃতিতে এফবিআইয়ের বিশেষ এজেন্ট অ্যারন রুস বলেন, হামলার সঙ্গে আন্তর্জাতিক সন্ত্রাসী সংগঠনটির কোনো সম্পক্তৃতা পায়নি এফবিআই।

লাস ভেগাসের হামলায় এ পর্যন্ত ৫৮ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। আহত হয়েছে পাঁচ শতাধিক।

হামলার ঘটনায় আইএস দাবি করে, হামলাকারী ব্যক্তি স্টিফেন প্যাডক কয়েক মাস আগে ইসলাম ধর্ম গ্রহণ করেন। তিনি আইএসের যোদ্ধা ছিলেন।

যুক্তরাষ্ট্রভিত্তিক জঙ্গি তৎপরতা তদারককারী সংস্থা সাইট ইন্টেলিজেন্স গ্রুপ জানিয়েছে, আইএসের বার্তা সংস্থা আমাক হামলার দায় স্বীকার করেছে।

তবে এফবিআই এজেন্ট রুস আইএসের এ দাবি নাকচ করেছেন। এ সংগঠনটির জড়িত থাকার কোনো প্রমাণ নেই। তিনি বলেন, ‘এ বিষয়ে তদন্ত চলছে। আমাদের অংশীদারদের সঙ্গে তথ্যগত, সম্পূর্ণভাবে এ বিষয়ে তদন্ত করব, যাতে সমাজে শান্তি ও স্বস্তি ফিরিয়ে আনা যায়।’

এ জাতীয় আরও খবর

ড. ইউনূসকে হেনস্তা, শেখ হাসিনাকে দায়ী করলেন জামায়াত আমির

নবীকে নিয়ে কটূক্তির অভিযোগে জাবি শিক্ষার্থী সাময়িক বহিষ্কার

নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার, ২৪ জেলের কারাদণ্ড

ডেঙ্গু রোধে পাড়া-মহল্লায় মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

পীরগঞ্জে নির্মাণাধীন ভবনের ছাদ ধসে দুই শ্রমিক নিহত

সাগরে তেল-গ্যাস অনুসন্ধানে দরপত্রের সময় বাড়ল

ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৫৪

পুলিশি পাহারায় চুয়েট ছাড়লেন উপাচার্য, ক্যাম্পাসে না ফেরার শর্ত

নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় সরকারের নিন্দা

৩৫ বছরের বেশি বয়সে আইনজীবী হওয়ার সুযোগ বন্ধের উদ্যোগ

বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের মৃত্যু

হামলার আশঙ্কায় নিরাপদ প্রাসাদে সরানো হচ্ছে সৌদি যুবরাজকে