,

পাক-ভারত সীমান্তে গুলি, কিশোর-কিশোরী নিহত

news-image

আন্তর্জাতিক ডেস্ক :জম্মু কাশ্মীরে পাকিস্তান ও ভারতের সীমান্তে গোলাগুলিতে দুই কিশোর-কিশোরী নিহত হয়েছে। আহত হয়েছেন আরো পাঁচ বেসামরিক নাগরিক। সেনা সূত্রের বরাতে টাইমস অব ইন্ডিয়া এ খবর জানায়।

প্রতিবেদনে বলা হয়, পুঞ্চের কিরনি, শাহপুর ও কাসবা সেক্টরের কাছে সোমবার সকাল ৭টার দিকে গুলি চালাতে শুরু করে পাকিস্তানি সেনারা। এতে মৃত্যু হয় ইশরার আহমেদ নামে ১০ বছরের কিশোর এবং যশমীন আখতার নামে ১৫ বছরের এক কিশোরীর। আহত হয়েছেন আরো পাঁচ জন।

পাক গোলার পাল্টা জবাব দেয় ভারতীয় সেনাবাহিনী। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।

প্রতিবেদনে আরো বলা হয়, এ দিনই কেরন সেক্টরে পাক অনুপ্রবেশের চেষ্টা বানচাল করেছে ভারতের নিরাপত্তা বাহিনী। সেনা সূত্রমতে, নিরাপত্তারক্ষীদের গুলিতে মৃত্যু হয়েছে এক অনুপ্রবেশকারীর। সূত্র: টাইমস অব ইন্ডিয়া

এ জাতীয় আরও খবর

ড. ইউনূসকে হেনস্তা, শেখ হাসিনাকে দায়ী করলেন জামায়াত আমির

নবীকে নিয়ে কটূক্তির অভিযোগে জাবি শিক্ষার্থী সাময়িক বহিষ্কার

নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার, ২৪ জেলের কারাদণ্ড

ডেঙ্গু রোধে পাড়া-মহল্লায় মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

পীরগঞ্জে নির্মাণাধীন ভবনের ছাদ ধসে দুই শ্রমিক নিহত

সাগরে তেল-গ্যাস অনুসন্ধানে দরপত্রের সময় বাড়ল

ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৫৪

পুলিশি পাহারায় চুয়েট ছাড়লেন উপাচার্য, ক্যাম্পাসে না ফেরার শর্ত

নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় সরকারের নিন্দা

৩৫ বছরের বেশি বয়সে আইনজীবী হওয়ার সুযোগ বন্ধের উদ্যোগ

বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের মৃত্যু

হামলার আশঙ্কায় নিরাপদ প্রাসাদে সরানো হচ্ছে সৌদি যুবরাজকে