বুধবার, ৩রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

দেশের মানুষ খাবার পেলে রোহিঙ্গারাও পাবে : ত্রাণমন্ত্রী

news-image

নিজস্ব প্রতিবেদক : দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীর বিক্রম বলেছেন, বাংলাদেশের মানুষ খাবার পেলে রোহিঙ্গারাও পাবে।

সোমবার কক্সবাজারের উখিয়া উপজেলার ডিগ্রি কলেজ মাঠে রোহিঙ্গাদের জন্য নির্মিতব্য খাদ্য গুদাম পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

ত্রাণমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার মানবতাবোধ থেকে মায়ানমার থেকে পালিয়ে আসা রোহিঙ্গাদের সব রকমের সুযোগ সুবিধা দেয়া হচ্ছে। এ সময়ে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ সচিব মো. শাহ কামাল, দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের পরিচালক এম এ হাসেন প্রমুখ উপস্থিত ছিলেন।

মোফাজ্জল হোসেন চৌধুরী বলেন, বিশ্বখাদ্য সংস্থা ইতোমধ্য ৫ লাখ রোহিঙ্গােেক খাদ্য সহায়তার প্রতিশ্রুতি দিয়েছে এবং সে অনুযায়ী খাদ্য সরবরাহ করছে। এছাড়াও প্রতিদিন বিভিন্ন দেশ থেকে ত্রাণ সামগ্রী পাঠানো হচ্ছে। তাই রোহিঙ্গাদের খাদ্যের কোন সমস্যা হবে না।