,

স্বাধীনতার পক্ষেই রায় দিল কাতালানরা

news-image

আন্তর্জাতিক ডেস্ক :অবশেষে স্বাধীনতার পক্ষে রায় দিয়েছে কাতালানরা। স্প্যানিশ সরকারের বাধার মুখেই ভোটারা তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। এতে ৯০ ভাগ ভোট পড়ে স্বাধীনতার পক্ষেই। সংশ্লিষ্ট কর্মকর্তাদের উদ্ধৃতি দিয়ে এমন তথ্যই জানিয়েছে গার্ডিয়ান।

গার্ডিয়ান জানায়, ভোটর সংখ্যা ছিল ২৩ লাখ। এর মধ্যে স্বাধীনতার পক্ষে ৯০ ভাগ ভোট পড়েছে। স্পেনের আদালত অবৈধ আখ্যা দিলেও গতকাল রবিবার ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।

আমেরিকার নিউ ইয়র্ক টাইমস জানায়, স্পেন সরকারেরর নির্দেশের পুলিশ ভোটগ্রহণে বাধা দিলে আহত হন প্রায় ৭৫০ মানুষ। পুলিশ নির্বাচনী কেন্দ্রগুলো থেকে ব্যালট পেপার ও বাক্স জব্দ করে। এরইমধ্যে ভোটগ্রহণ সম্পন্ন করা হয়। রবিবার মধ্যরাতে ফল ঘোষণা করা হয়।

স্পেনের উত্তরপূর্বাঞ্চলীয় এলাকা কাতালোনিয়ার রাজধানী ও সবচেয়ে বড় শহর বার্সেলোনা। গত জুনে কাতালোনিয়া কর্তৃপক্ষ স্বাধীনতার দাবিতে গণভোট আয়োজনের ঘোষণা দিয়েছিল। তবে তারও পাঁচ বছর আগে থেকে স্বাধীনতা দাবি করে আসছে এ অঞ্চলের মানুষরা।

এ জাতীয় আরও খবর

ড. ইউনূসকে হেনস্তা, শেখ হাসিনাকে দায়ী করলেন জামায়াত আমির

নবীকে নিয়ে কটূক্তির অভিযোগে জাবি শিক্ষার্থী সাময়িক বহিষ্কার

নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার, ২৪ জেলের কারাদণ্ড

ডেঙ্গু রোধে পাড়া-মহল্লায় মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

পীরগঞ্জে নির্মাণাধীন ভবনের ছাদ ধসে দুই শ্রমিক নিহত

সাগরে তেল-গ্যাস অনুসন্ধানে দরপত্রের সময় বাড়ল

ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৫৪

পুলিশি পাহারায় চুয়েট ছাড়লেন উপাচার্য, ক্যাম্পাসে না ফেরার শর্ত

নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় সরকারের নিন্দা

৩৫ বছরের বেশি বয়সে আইনজীবী হওয়ার সুযোগ বন্ধের উদ্যোগ

বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের মৃত্যু

হামলার আশঙ্কায় নিরাপদ প্রাসাদে সরানো হচ্ছে সৌদি যুবরাজকে